হোয়াটসঅ্যাপ থেকেই ফেসবুক স্টোরি – দৈনিক গণঅধিকার

হোয়াটসঅ্যাপ থেকেই ফেসবুক স্টোরি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৩ | ১০:৪৪
মেটা মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ বর্তমানে এমন একটি নতুন ফিচার বিকাশে ব্যস্ত, যা ব্যবহারকারীদের অ্যাপের মধ্য থেকেই ফেসবুকের স্টোরিজ সেকশনে তাদের স্ট্যাটাস শেয়ার করতে পারবে। এ খবর হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকিং সাইট ডব্লিউএবেটাইনফোর সর্বশেষ খবরে ওঠে এসেছে। শিগগিরই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা একসঙ্গে দুটি প্ল্যাটফর্মে স্ট্যাটাস আপলোড করতে পারবেন। যা এখন আলাদা আলাদাভাবে করতে হয়। প্রসঙ্গত ইনস্টাগ্রামে ইতোমধ্যেই এ ফিচারটি আনা হয়েছে। ব্যবহারকারীরা এখনো ফেসবুকের স্টোরিজ সেকশনে তাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেটগুলো শেয়ার করতে পারেন। তবে প্রতিবার নতুন পোস্ট আপলোড করার জন্য কয়েকটি অতিরিক্ত ধাপ অনুসরণ করতে হয়। অর্থাৎ কাজটি ম্যানুয়ালি করতে হয়। কিন্তু নতুন এ ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা যে কোনো নির্দিষ্ট স্ট্যাটাসকে বেছে নিলে তা ফেসবুকে স্বয়ংক্রিয়ভাবে শেয়ার হয়ে যাবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন