নিউজ ডেক্স
আরও খবর
২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি
নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি।
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই
‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
১১ এসপিকে বদলি
বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
১১ কর্মকর্তাদের মধ্যে ডিটিসির ট্রাফিক এনফোর্সমেন্ট অফিসার মো. আবুল খায়েরকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), দিনাজপুরের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মো. সেলিম খানকে ডিটিসির ট্রাফিক এনফোর্সমেন্টে, ঝিনাইদহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্টের মো. শাহরিয়ার আলীকে পুলিশ টেলিকমে, মহালছড়ি-৬-এর আর্মড পুলিশ ব্যাটালিয়নের মো. মিজানুর রহমানকে ট্যুরিস্ট পুলিশে ও শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-১-এর মো. সাখাওয়াত হোসেনকে বরিশাল ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্টে বদলি করা হয়েছে।
ঢাকা উত্তরের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মোহাম্মদ নাজমুল আলমকে মাদারীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মোহাম্মদ সারোয়ার আলমকে শিল্পাঞ্চল পুলিশে, খুলনা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সৈয়দ মোশফিকুর রহমানকে নৌপুলিশে, রাজশাহী মহানগরের মো. মনিরুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উজ্জ্বল কুমার রায়কে নওগাঁ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মোহাম্মদ মাহফুজুর রহমানকে সিলেট মহানগরে বদলি করা হয়েছে।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।