২০৪১ সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ – দৈনিক গণঅধিকার

২০৪১ সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৩:৫৫
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ২০৪১ সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ । সেটার জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিকনির্দেশনা দিচ্ছেন। তিনি দারিদ্র্য বিমোচনের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা বাস্তবায়ন করেছেন। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়নবাসীর মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, স্প্রে মেশিন, শীতবস্ত্র ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, শেখ হাসিনা বাংলার মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে এসেছেন আজকে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন এবং করে চলেছেন। সাধারণ মানুষের উন্নয়নে, মা-বোনদের উন্নয়নে, তরুণ প্রজন্মের কীভাবে সুযোগ সৃষ্টি করা যায় সে লক্ষে কাজ করছেন এবং আগামী দিনে আরও কীভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় সে বিষয়ে কাজ করছেন। রংপুরের উন্নয়নে যা যা প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো প্রায় বাস্তবায়ন হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন হচ্ছে হবে। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাহিদুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন প্রমুখ। পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নারীদের মাঝে সেলাই মেশিন, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও স্কুলের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন