২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। – দৈনিক গণঅধিকার

তানভীর লিটন
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৬
১১:৫৭ অপরাহ্ণ

২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।

তানভীর লিটন
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৬ | ১১:৫৭
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোসহ সকলের নিরাপত্তা প্রদান করায় আমাদের একমাত্র কাজ বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব আসাদুজ্জামান খান আলী।
শুক্রবার (১০ জানুয়ারি)দুপুরে জেলা শিল্পকলা একাডেমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আয়োজনে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ শরীফ ওসাম হাদি আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠানে বক্তৃতাকালে এ-কথা বলেন আলী।
এসময় আলী বলেন,এস,পি অফিসে আমাদের কোন কাজ নেই,আমাদের মূল লক্ষ্য হচ্ছে ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা   ও আন্দলোনকারীদের সমস্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা। এই আন্দলোনের সাথে সম্পৃক্ত সকলের নিরাপত্তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
এসময় তিনি বেগম জিয়া ও শহীদ ওসমান হাদী সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ হয়েছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই দু'জন মহান ব্যক্তিদের আত্মত্যাগ ও দেখানো পথেই চলবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখা যুগ্ম-আহবায়ক রাইয়ানুর রহমান রায়হান সঞ্চালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলার নবগঠিত কমিটির আহবায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ,জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় সংগঠক নাজমুল হোসেন মিরাজ ও কেন্দ্রীয় যুব শক্তির সংগঠক নাজমুল হোসেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কুষ্টিয়া জেলা শাখা যুগ্ম-সমন্বয়কারী আলমাস হোসেন মামুন,এ্যাড.আবুল হাসিম বাদশা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ কুষ্টিয়া জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।