৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ডিবিসি নিউজের ৬ জনকে আইনি নোটিশ – দৈনিক গণঅধিকার

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ডিবিসি নিউজের ৬ জনকে আইনি নোটিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৪ | ৫:৪৫
বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজে মানহানিকর বক্তব্য প্রচারের ঘটনায় ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নাজনীন মুন্নীসহ ৬ জনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশপ্রাপ্তরা হলেন- মো. শাহজাহান, ডিবিসি নিউজের সঞ্চালিকা নাজনীন মুন্নী, প্রধান সম্পাদক এম. মঞ্জুরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আহসান এবং চেয়ারম্যান ইকবাল সোবহানকেও এই নোটিশ পাঠানো হয়েছে। রবিবার (৯ জুন) ব্যারিস্টার এম. সরোয়ার হোসেনের পক্ষে এই নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়, গত ১৯ মে ডিবিসি নিউজ চ্যানেলে প্রচারিত নাজনীন মুন্নীর উপস্থাপনায় টকশো ‘রাজকাহন’-এ উপস্থিত ছিলেন ইসহাক আলী খান পান্না, শেখ রবিউল আলম এবং বিএনএম-এর তথাকথিত মহাসচিব মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে মো. শাহজাহান অপ্রাসঙ্গিকভাবে ব্যারিস্টার এম. সরোয়ার হোসেনের নাম উল্লেখ করে তার সম্পর্কে বাধাহীনভাবে মিথ্যা, মানহানিকর, উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেন। যা পরের দিন (২০ মে) ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলেও প্রচারিত হয়। নোটিশে আরও বলা হয়, সঞ্চালিকা নাজনীন মুন্নীর প্রশ্নের পরিপ্রেক্ষিতে মো. শাহজাহান তার বক্তব্যে অপ্রাসঙ্গিকভাবে ব্যারিস্টার এম. সরোয়ার হোসেনকে উদ্দেশ করে তার পারিবারিক, ব্যক্তি এবং কর্মজীবন নিয়ে নানা কুরুচিপূর্ণ মিথ্যা-বানোয়াট, মানহানিকর কথাবার্তা বলেন। দুঃখজনকভাবে প্রশ্নের সঙ্গে অপ্রাসঙ্গিক হলেও সঞ্চালিকা মো. শাহজাহানকে কোনও বাধা দেননি। পরে এ বিষয়ে মো. শাহজাহান, সঞ্চালিকা নাজনীন মুন্নী, ডিবিসি নিউজের প্রধান সম্পাদক এম. মঞ্জুরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আহসান এবং চেয়ারম্যান ইকবাল সোবহান বরাবর একটি প্রতিবাদপত্র পাঠানো হয়। প্রতিবাদপত্রে সঞ্চালিকা নাজনীন মুন্নীর উপস্থিতিতে রাজকাহন অনুষ্ঠানে মো. শাহজাহানকে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে অনুরোধ করা হয়। কিন্তু এ বিষয়ে কোনও পদক্ষেপ গ্রহণ না করায় ব্যারিস্টার এম. সরোয়ার হোসেনের পক্ষে ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক মানহানিকর বক্তব্য প্রদান, প্রচার এবং প্রচারের সহযোগিতা করার জন্য ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে পৃথক আইনি নোটিশ পাঠান।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।