৬০ টাকা কেজিতে ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু – দৈনিক গণঅধিকার

৬০ টাকা কেজিতে ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৪ | ১১:৪৪
দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। এতে দাম কমে আসবে বলে জানিয়েছেন আমদানিকারকরা। ছয় মাস বন্ধের পর বৃহস্পতিবার (২৩ মে) বিকাল পৌনে ৫টার দিকে ভারত থেকে এক ট্রাকে ৯ হাজার ৮৪০ কেজি কাঁচা মরিচ দেশে ঢুকেছে। হিলি স্থলবন্দরের আশা বাণিজ্যালয় এসব এগুলো আমদানি করেছে। আশা বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী বাবলুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অতিরিক্ত গরমের কারণে দেশে মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। এতে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়তে বাড়তে ২০০ টাকা কেজি ছাড়িয়ে গেছে। এ অবস্থায় সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার। বিকাল থেকে আমদানি শুরু হয়েছে। এতে বাজারে সরবরাহ যেমন বাড়বে তেমনি দাম কমে আসবে।’ সাধারণত বিহার প্রদেশ থেকে কাঁচা মরিচ আমদানি করা হয় জানিয়ে এই আমদানিকারক বলেন, ‘তবে আমরা ভারতের ফুলবাড়ি থেকে এনেছি। পরবর্তীতে বিহার থেকে আনবো। প্রতি টন ২০০ মার্কিন ডলারে কিনতে হচ্ছে, ডলারের বিনিময় মূল্য ১২০ টাকা হিসাবে প্রতি কেজির দাম পড়ছে ২৪ টাকা। এর সঙ্গে কেজিতে যোগ হচ্ছে রফতানি শুল্ক ৩৫ টাকা। হিসাবে কেজি পড়ছে ৬০ টাকা। তার সঙ্গে বন্দরের কাস্টমস শুল্ক, পরিবহন ও শ্রমিক খরচ আছে। সর্বোচ্চ ৭০ টাকা কেজি দরে বিক্রি করা যাবে। তবে সবমিলিয়ে বাজারে গেলে ১০০ টাকার নিচে থাকবে দাম। আমদানি শুল্ক কিছুটা কমানো হলে আরও কমতো দাম।’ ছয় মাস বন্ধের পর বৃহস্পতিবার কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে মন্ত্রণালয়, বিকাল থেকে আসা শুরু হয়েছে বলে জানালেন হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী। তিনি বলেন, ‘বিকাল ৩টা পর্যন্ত বন্দরের ছয় আমদানিকারক দুই হাজার ৪০০ টন মরিচ আমদানির অনুমতি পেয়েছেন। আমদানিকৃত মরিচ দ্রুত খালাসের ব্যবস্থা করা হয়েছে।’ সন্ধ্যা পর্যন্ত ৯ হাজার ৮৪০ কেজি আমদানি হয়েছে বলে জানিয়েছেন বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন। তিনি বলেন, ‘সর্বশেষ গত ২১ নভেম্বর মরিচ আমদানি হয়েছিল। আজ থেকে আবার শুরু হলো। আমদানির ফলে রাজস্ব আহরণ যেমন বাড়বে তেমনি বন্দরের দৈনিক আয়ও বাড়বে।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল