অগ্রণী ব্যাংকের স্মার্ট ব্যাংকিং অ্যাপের মাধ্যমে অ্যাড মানি করা যাবে নগদ ওয়ালেটে – দৈনিক গণঅধিকার

অগ্রণী ব্যাংকের স্মার্ট ব্যাংকিং অ্যাপের মাধ্যমে অ্যাড মানি করা যাবে নগদ ওয়ালেটে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৩ | ১০:১৩
এখন থেকে অগ্রণী ব্যাংকের গ্রাহকেরা খুব সহজে দেশের অন্যতম সেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদে অ্যাড মানি করতে পারবেন। এর ফলে ডিজিটাল লেনদেন এখন আরও বেশি সহজ ও সাশ্রয়ী হয়ে গেল। সম্প্রতি মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে নগদ লিমিটেড ও অগ্রণী ব্যাংক লিমিটেড-এর মধ্যে একটি লঞ্চিং সেরিমনি অনুষ্ঠিত হয়েছে। এ সময় নগদ লিমিটেড-এর নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক, হেড অব বিজনেস সেলস মাহবুব সোবহান, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. বায়েজিদ উপস্থিত ছিলেন। অগ্রণী ব্যাংক লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মুরশেদুল কবীর, উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, উপব্যবস্থাপনা পরিচালক শ্যামল কৃষ্ণ সাহা, উপব্যবস্থাপনা পরিচালক রেজিনা পারভীন ও জেনারেল ম্যানেজার অ্যান্ড সিআইটিও মো: শাহীনূর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন দুয়ার সার্ভিসেস লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ জিয়াউল হক। অগ্রণী ব্যাংক লিমিটেডের সঙ্গে এই লঞ্চিংয়ের বিষয়ে নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক বলেন, ‘আমরা ডিজিটাল লেনদেনকে আরো বেশি সহজ ও সাশ্রয়ী করার জন্য কাজ করছি। যার ধারাবাহিকতায় অগ্রণী ব্যাংকের সাথে এই চুক্তি করেছে নগদ। এখন ব্যাংকটির গ্রাহকেরা খুব সহজে চাইলে মুহূর্তেই ব্যাংক থেকে টাকা নগদ ওয়ালেটে আনতে পারবেন।’ দেশের ৩১টি ব্যাংকের গ্রাহকেরা নগদে অ্যাড মানি করার সুবিধা উপভোগ করতে পারছেন। এরমধ্যে রয়েছে--ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ঢাকা ব্যাংক, সোশ্যাল ইসলামি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, স্টান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, শাহাজালাল ইসলামি ব্যাংক, এনআরবি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, মেঘনা ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, ইসলামি ব্যাংক বাংলাদেশ, সাউথইস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, পদ্মা ব্যাংক, সিটিজেনস ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।