অবিশ্বাস্য জয় নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা – দৈনিক গণঅধিকার

অবিশ্বাস্য জয় নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪ | ১০:১১
সেঞ্চুরিয়ন টেস্টে যে রোমাঞ্চকর কিছু হতে যাচ্ছে সেটা গতকালই (২৮ ডিসেম্বর) বোঝা গিয়েছিল। চতুর্থ দিন দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল ১২১ রান। আর পাকিস্তানের ৭ উইকেট। কিন্তু লাঞ্চের আগে ভয়াবহ ব্যাটিং ধসে পুরো ম্যাচটাই হেলে পড়ে পাকিস্তানের দিকে! ৯৯ রানে পড়ে যায় ৮ উইকেট! সেখান থেকে কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের অসাধারণ ব্যাটিং বীরত্বে অবিশ্বাস্য এক ম্যাচ জিতে নিয়েছে স্বাগতিক দল। ২ উইকেটের রোমাঞ্চকর এই জয়ে প্রোটিয়ারা আবার নিশ্চিত করেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও। লাঞ্চের আগে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর নড়বড়ে পরিস্থিতি আর কঠিন চাপ সামাল দেন পেসার কাগিসো রাবাদা ও অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। ৫১ রানের অবিচ্ছিন্ন জুটিতে রোমাঞ্চকর জয় নিশ্চিত করেন তারা। অবশ্য ব্যাট হাতে রান তোলার মূল কাজটা করেছেন রাবাদা। ২৬ বলে ৫ চারে ৩১ রানে অপরাজিত থাকেন তিনি। ইয়ানসেন ছিলেন সতর্ক। ২৪ বলে ৩ চারে তিনি অপরাজিত ছিলেন ১৬ রানে। প্রোটিয়াদের ধসের পেছনে মূল অবদান ছিল তিন বছর অনুপস্থিতির পর খেলতে আসা পেসার মোহাম্মদ আব্বাসের। ১৯.৩ ওভারের ম্যারাথন স্পেলে ৫৪ রানে নেন ক্যারিয়ার সেরা ৬ উইকেট! যদিও সেই নৈপুণ্য ম্লান হয়ে পড়েছে রাবাদা-ইয়ানসেনের ব্যাটিং বীরত্বে। তাতে দক্ষিণ আফ্রিকায় টানা নবম টেস্ট হেরেছে পাকিস্তান। যার শুরুটা সেই ২০০৭ সালে। দ্বিতীয় ইনিংসে ১৪৮ রানের মামুলি লক্ষ্যে দিনের শুরুটা একেবারে খারাপ ছিল না দক্ষিণ আফ্রিকার। ৩ উইকেটে ২৭ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিক দল চতুর্থ উইকেট হারায় ৬২ রানে। প্রান্ত আগলে খেলতে থাকা এইডেন মারক্রাম ব্যক্তিগত ৩৭ রানে আব্বাসের বলে বোল্ড হলে ভাঙে প্রতিরোধ। তার পরও সমস্যা ছিল না। অধিনায়ক তেম্বা বাভুমা এগিয়ে নিতে থাকেন দলকে। প্রোটিয়া অধিনায়ককে ব্যক্তিগত ৪০ রানে ফিরিয়ে এই প্রতিরোধও ভাঙেন আব্বাস। তখন স্কোর ছিল ৫ উইকেটে ৯৬। তার পর নাসিম শাহ, আব্বাসের তোপেই দ্রুত সময়ে ধ্বংসস্তূপে পরিণত হয় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। স্বাগতিকদের স্কোর হয়ে যায় ৯৯ রানে ৮ উইকেট! সেখান থেকেই ব্যাটিং বীরত্বে ম্যাচ জয়ে অবদান রাখেন পেসার কাগিসো রাবাদা ও অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। স্কোর: পাকিস্তান ২১১ (কামরান ৫৪; প্যাটারসন ৫/৬১, বশ ৪/৬৩) ও ২৩৭ (শাকিল ৮৪, বাবর ৫০; ইয়ানসেন ৬/৫২) ফল: দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে জয়ী। দক্ষিণ আফ্রিকা ৩০১ (মারক্রাম ৮৯, বশ ৮১; শাহজাদ ৩/৭৫, নাসিম ৩/৯২, আমের ২/৩৬) ও ১৫০/৮ (বাভুমা ৪০, মারক্রাম ৩৭, রাবাদা ৩১*, ইয়ানসেন ১৬*) ম্যাচসেরা: এইডেন মারক্রাম।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।