অবৈধ কেমিক্যাল গোডাউনে আগুন – দৈনিক গণঅধিকার

অবৈধ কেমিক্যাল গোডাউনে আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৩ | ৭:৪২
নিমতলী ও চুড়িহাট্টা ট্র্যাজেডির পর আমরা আশা করেছিলাম, সারা দেশের আবাসিক এলাকাগুলো থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে নেওয়া হবে। কিন্তু দুঃখজনক, এক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি লক্ষ করা যায়নি। ফলে আবাসিক এলাকার অবৈধ কেমিক্যাল গোডাউনে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের গদারবাগে আবাসিক এলাকায় থাকা অবৈধ রাসায়নিকের গুদামে বিস্ফোরণে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে কয়েকজন মারা গেছেন। জানা যায়, যে গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি পুরান ঢাকার চুড়িহাট্টা এলাকার এক রাসায়নিক ব্যবসায়ীর মালিকানাধীন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কেরানীগঞ্জ স্টেশনের ওয়্যারহাউজ পরিদর্শক বলেছেন, ঘটনাস্থলে জুতার ও কলমের কালিজাতীয় রাসায়নিক দ্রব্য পাওয়া গেছে; অবৈধভাবেই ওই ব্যক্তি সেখানে রাসায়নিক দ্রব্য মজুত করে রেখেছিলেন। একের পর এক ট্র্যাজেডির পরও কর্তৃপক্ষের কেন টনক নড়ছে না, সেটাই প্রশ্ন। আবাসিক এলাকায় থাকা অবৈধ রাসায়নিকের গুদামগুলো চিহ্নিত করা এবং সরানোর ক্ষেত্রে যাদের ভূমিকা রাখার কথা, তারা কী করছেন? আবাসিক এলাকায় বারবার এমন দুর্ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একের পর এক দুর্ঘটনা ও ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও আবাসিক এলাকাকে ঝুঁকিমুক্ত করার বিষয়ে কেন কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না, তা খতিয়ে দেখা দরকার। যাদের অবহেলার কারণে মানুষকে ভয়াবহ ঝুঁকির মধ্যে বসবাস করতে হচ্ছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা দরকার। অবৈধ কারখানা ও গোডাউনের বিরুদ্ধে অভিযান অব্যাহত না থাকলে নিমতলী ও চুড়িহাট্টা ট্র্যাজেডির পুনরাবৃত্তির আশঙ্কা থেকেই যায়। সীতাকুণ্ড ট্র্যাজেডির পর রাসায়নিক পণ্য মজুত, সংরক্ষণ ও সরবরাহের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের বিষয়টি আলোচনায় এসেছিল। কেমিক্যাল মজুত, সংরক্ষণ ও সরবরাহের সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের পাশাপাশি সংশ্লিষ্টরা তা মেনে চলছে কি না, তাও নিয়মিত যাচাই করতে হবে। দেশে অগ্নিনির্বাপণে সাধারণত পানি ব্যবহৃত হয়। কিন্তু সীতাকুণ্ড ট্র্যাজেডি আমাদের মনে করিয়ে দেয় কোনো অগ্নিকাণ্ডের সঙ্গে কেমিক্যালের সংশ্লিষ্টতা থাকলে গতানুগতিক পদ্ধতিতে অগ্নিনির্বাপণে সাফল্য আসবে না। এ ধরনের দুর্ঘটনা এড়াতে কী করণীয়, তা মানুষকে জানাতে হবে। বস্তুত দুর্ঘটনা এড়াতে দেশের সব আবাসিক এলাকা থেকে কেমিক্যালসংশ্লিষ্ট কারখানা ও গোডাউন স্থানান্তরের বিকল্প নেই। নিমতলী বা চুড়িহাট্টার মতো কোনো অগ্নিকাণ্ড কেউ আশা করে না। এ সমস্যাকে কোনো ব্যক্তি বা গোষ্ঠী জিইয়ে রাখার চেষ্টা করলে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।