অযোধ্যায় বিজেপির হার; এক্স পোস্টের জেরে বিপাকে সোনু নিগম! – দৈনিক গণঅধিকার

অযোধ্যায় বিজেপির হার; এক্স পোস্টের জেরে বিপাকে সোনু নিগম!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুন, ২০২৪ | ১১:০৭
১৮ তম লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিন সকাল থেকেই ফৈজাবাদ (অযোধ্যা) কেন্দ্রের দিকে নজর ছিল সবার। উত্তরপ্রদেশের এই লোকসভা কেন্দ্রেই অযোধ্যার রামমন্দির। নির্বাচনি প্রচারে বার বার উঠে এসেছে এই রামমন্দির প্রসঙ্গ। আর সেখানেই ভরাডুবি হয়েছে বিজেপির। বিজেপি প্রার্থী লালু সিংহ হেরে গেছেন ৫৪ হাজার ৫০০ ভোটে। জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির অবধেশ কুমার। তার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের থেকে সংবাদমাধ্যমের চর্চায় রয়েছে ফৈজাবাদ। বাদ গেলেন না সোনু নিগমও। অতিষ্ঠ হয়ে উঠেছেন গায়ক। কী এমন ঘটল গায়কের সঙ্গে? খোদ রামনগরীতে বিজেপির হার অবাক করেছে অনেককেই। তার পর থেকেই অনলাইন মাধ্যমে চলছে বিস্তর কাটাছেঁড়া। তাতেই জড়িয়ে পড়লেন সোনু। এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে ‘সোনু নিগম’ নামের অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে লেখা হয়, ‘যে সরকার অযোধ্যাকে পুরো নতুনের মতো করে দিল, বিমানবন্দর থেকে রেলস্টেশন সব কিছুতে উন্নয়নের জোয়ার আনল, প্রায় ৫০০ বছর পর রামমন্দির প্রতিষ্ঠা করল, সেই অযোধ্যায় নাকি জিততে পারল না বিজেপি।’ নিমেষের মধ্যে ভাইরাল হয় পোস্ট। সোনু নিগম নামটা দেখে ভুলটা করে বসে নেটিজেনদের একাংশ। আসলে অনেকেই ভেবেছিলেন এই পোস্ট গায়ক সোনুর। কিন্তু সেখানেই ভুল করে বসেন অনেকে। ইনি সোনু নিগম সিংহ। উত্তরপ্রদেশের নাগরিক। তার নামের শেষের ‘সিংহ’ বেশির ভাগেরই চোখ এড়িয়ে যায়। তাতেই এই বিপত্তি ঘটে। যার ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কটুকথা আর কটাক্ষের মুখে পড়তে হয় সোনুকে। অবশেষে এই ভারতীয় গায়ক জানান, সোশ্যাল মিডিয়ার এই নোংরামির জন্য বেশ কয়েক বছর আগে এক্স থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এই ঘটনাতেও তিনি হতবাক। এতো লোকে তাকে এতো কথা বলছে, অথচ কেউ পুরো নামটাই লক্ষ্য করল না!

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।