আগে ব্যাট করাই আদর্শ হতো : সাকিব – দৈনিক গণঅধিকার

আগে ব্যাট করাই আদর্শ হতো : সাকিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুন, ২০২৪ | ৯:১২
ভারতের বিপক্ষে শুধু একাদশ নির্বাচনেই ভুল করেননি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। টস জিতলে ভারতের অধিনায়ক রোহিত শর্মা যেখানে ব্যাটিং নিতেন, সেখানে টস হেরেই ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন তিনি, কেবল বাংলাদেশের অধিনায়কের কল্যাণে। শুরুর এই দুই ভুলেই ম্যাচ থেকে অনেকটাই ছিটকে গেছে লাল-সবুজ জার্সিধারীরা। টসের পরই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেওয়া এই সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। সংবাদ সম্মেলনে এসে সাকিব আল হাসানও জানালেন, টস জিতে ব্যাটিং করাটাই আদর্শ হতো। অ্যান্টিগায় সুপার এইটের ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। আগে ব্যাটিং পেয়ে ১৯৬ রানের বিশাল পুঁজি গড়ে তারা। জবাবে পুরো ওভার ব্যাট করেও বাংলাদেশ ১৪৬ রানের বেশি করেনি। ৫০ রানের বিশাল হারের পর দলের খেলার ধরণের সঙ্গে অধিনায়কের নেওয়া সিদ্ধান্তও পড়েছে প্রশ্নের মুখে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে অভিজ্ঞ ক্রিকেটার সাকিবের জানালেন, ‘আপনি যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন ক্যারিবিয়ানে দুই একটা ম্যাচ ছাড়া (আগে ব্যাটিং উপযোগী)। ইংল্যান্ড শুধু ১৮০ তাড়া করেছিল। এছাড়া শুরুতে ব্যাটিং নেওয়াই ট্রেন্ড বেশিরভাগ দলের, তারা সফলও এটা করে। পরিসংখ্যান দেখলে আগে ব্যাট করাই আদর্শ হতো। অধিনায়ক ও কোচ হয়তো অন্যভাবে চিন্তা করেছেন। আমরা হয়তো ভেবেছি তাদের নাগালের মধ্যে আটকে রাখতে পারবো।' অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে তার কোনও ইনপুট দেওয়ার ছিলো কিনা এমন প্রশ্নে সাকিব প্রসঙ্গটি এড়িয়ে যেতে চাইলেন, ‘দলের যখন নেতা একজন থাকবে সিদ্ধান্ত তার। যদি ভালো করতে পারতাম অধিনায়কের কৃতিত্ব হতো। খারাপ করলে তাদের সিদ্ধান্তের উপর আমরা প্রশ্ন রাখি। এটা খুবই যুক্তিযুক্ত। এটা এভাবেই হয়। যদি দেখা যেতো প্রথম দুই ওভারে দুটি উইকেট নিয়ে নিছি তাহলে মনে হতো ব্যাটিং করলে ভালো হতো। নিতে পারিনি তখন মনে হচ্ছে আগে ব্যাট করলে ভালো হতো।' টস জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নিলেও বাংলাদেশের বোলিং আক্রমণ ছিল নখদন্তহীন। দলের গুরুত্বপূর্ণ পেসার তাসকিনকে রাখা হয়নি একাদশে। শরিফুল ইসলাম ইনজুরি কাটিয়ে উঠলেও তাকেও ফেরানো হয়নি। ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে বাংলাদেশ দল বাড়তি একজন বোলারের বদলে উল্টো একজন ব্যাটার নিয়ে মাঠে নেমেছে। একাদশ নির্বাচনে ভুলের পর টসেও ভুল। এরপর দুই প্রান্তে দুইজন স্পিনার শেখ মেহেদী হাসান ও সাকিবকে দিয়ে বোলিং আক্রমণের সিদ্ধান্তটাও ছিল ভুল। এই সিদ্ধান্তও যে সাকিবের পছন্দ হয়নি আকারে ইঙ্গিতে তা বুঝিয়ে দেন তিনি, 'এটা আসলে আমার জন্য ব্যাখ্যা করা কঠিন (কেন স্পিনার দিয়ে শুরু)। কোচ ও অধিনায়কের সিদ্ধান্ত এটা। কে কখন বল করবে এটা তাদের সিদ্ধান্ত। আমার জন্য ব্যাখ্যা করা কঠিন। উইকেট দেখে হয়তো তাদের শুষ্ক মনে হয়েছে। তারা ভেবেছে স্পিনারদের সাহায্য থাকবে।'

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।