আনু মুহাম্মদের চোখে জয়ার সিনেমা ‘নকশী কাঁথার জমিন’ – দৈনিক গণঅধিকার

আনু মুহাম্মদের চোখে জয়ার সিনেমা ‘নকশী কাঁথার জমিন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪ | ১০:১৬
মুক্তিযুদ্ধে সব হারানো গ্রামবাংলার দুই নারীর আখ্যান তুলে এনেছেন নির্মাতা আকরাম খান। ‘নকশী কাঁথার জমিন’ নামের এই সিনেমার পরতে পরতে দুই অসহায় নারীর জীবনের গল্প উঠে এসেছে। যার অন্যতম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সিনেমাটি মুক্তি পেয়েছে ২৭ ডিসেম্বর (শুক্রবার)। এরইমধ্যে এর গল্প, নির্মাণ, অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। মুক্তিযুদ্ধভিত্তিক গল্পে নির্মিত সিনেমাটি মুগ্ধ করেছে অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সেই মুগ্ধতা প্রকাশ করেছেন। নিজের ফেসবুক পেজে ‘নকশী কাঁথার জমিন’-এর রিভিউতে আনু মুহাম্মদ লিখেছেন, ‘দুই নারীর গল্প। কৈশোর পার হতে না হতেই ভুলভাবে দুই ভাইয়ের সাথে বিয়ে হয়ে যায় তাদের। সন্তান বড় হতে হতে আসে ১৯৭১। এক ভাই রাজাকার, অন্য ভাই মুক্তিযোদ্ধা; এক ছেলে রাজাকার অন্য ছেলে মুক্তিযোদ্ধা। বাবা-ছেলে, মা-ছেলে, স্বামী-স্ত্রী অবিরাম দ্বন্দ্ব সংঘাত।’ সিনেমার নির্মাণ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘সংলাপ খুবই কম। ৭১-এর ঘোর বর্ষণে অনাবিল দৃশ্যাবলীর পাশাপাশি যুদ্ধ এবং নৃশংসতা। অসাধারণ ক্যামেরার কাজ। জয়া এবং সেঁওতীসহ সবার অভিনয় এবং দৃশ্যবিন্যাসও দারুণ। চিত্রনাট্যে কি আরও কাজ করার সুযোগ ছিল? কেন এরকম নৃশংস হয়ে গেল ছেলেটা? দুই নারীর দুর্বল জীবনের সবই যায়, শূন্যতার মধ্যে বেঁচে থাকে নকশি কাঁথার জীবন!’ সিনেমাটি হলে গিয়ে দেখার অনুরোধ করে আনু মুহাম্মদ লিখেছেন, ‘হলে ছবি দেখেন। সরকারি অনুদানে আকরাম খানসহ সমগ্র দলের আরেকটি উপহার।’ আনু মুহাম্মদের পোস্টটি শেয়ার দিয়েছেন জয়া আহসান। উল্লেখ্য, আকরাম খান পরিচালিত ‘নকশী কাঁথার জমিন’ সিনেমাটি কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত হয়েছে। সিনেমায় দুই বোনের চরিত্রে জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি অভিনয় করেছেন। দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।