আফ্রিকার তিন দেশে ঘূর্ণিঝড়ে নিহত ৫ শতাধিক – দৈনিক গণঅধিকার

আফ্রিকার তিন দেশে ঘূর্ণিঝড়ে নিহত ৫ শতাধিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৩ | ১০:৫১
পূর্ব আফ্রিকার তিনটি দেশের ওপর দিয়ে তাণ্ডব চালানো ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে প্রাণহানি বেড়ে ৫২২ জনে দাঁড়িয়েছে। সামুদ্রিক এ ঝড়ের ফলে বৃষ্টি-বন্যায় গৃহহীন হয়েছেন হাজারো মানুষ। ঝড়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মালাউইয়ে। দেশটিতে মৃত্যুর সংখ্যা ৪৩৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া প্রাণহানির ঘটনায় মালাবিতে ১৪ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট লেজারুস চাকওয়েরা। খবর আলজাজিরার। মালাবিতে দুর্গতদের জন্য কয়েক হাজার আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। অন্তত ৩ লাখ ৪৫ হাজার মানুষ ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দেশটির সরকারি তথ্যে জানানো হয়েছে। ঝড়ের কবল থেকে রক্ষা পায়নি পার্শ্ববর্তী মোজাম্বিক ও দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার। দেশ দুইটিতেও ক্ষতচিহ্ন রেখে গেছে মৌসুমের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ফ্রেডি। মোজাম্বিকে ঝড়ের আঘাতে ৬৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফিলিপে নুইসি। মাদাগাস্কারে প্রাণহানির এ সংখ্যা ১৭, যা বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত ১৩ মার্চ মালাবির দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এরপর ঝড়টি পার্শ্ববর্তী দুই দেশেও তাণ্ডব চালায়। প্রসঙ্গত, মালাবির ইতিহাসে সবচেয়ে মারাত্মক কলেরা প্রাদুর্ভাব মোকাবিলায় লড়াই করছে। জাতিসংঘের সংস্থাগুলোর আশঙ্কা, ঘূর্ণিঝড় ফ্রেডির জেরে ভারী বৃষ্টিপাত ও সৃষ্ট ক্ষয়ক্ষতির কারণে পূর্ব আফ্রিকার এই দেশটির পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।