ইসরায়েলের কাছে ৮ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র – দৈনিক গণঅধিকার

ইসরায়েলের কাছে ৮ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৫ | ২:০৬
ইসরায়েলের কাছে ৮ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির একটি প্রস্তাব কংগ্রেসে পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। শুক্রবার (৩ জানুয়ারি) এক মার্কিন কর্মকর্তা এই বিষয়টি জানিয়েছেন। গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে সমর্থন জানাতে ওয়াশিংটন এ পদক্ষেপ নিচ্ছে। এই যুদ্ধে ইতোমধ্যে কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এই প্রস্তাবটি বাস্তবায়নের জন্য প্রতিনিধি পরিষদ ও সিনেট কমিটির অনুমোদন প্রয়োজন। প্রতিবেদনে বলা হয়েছে, এই অস্ত্র প্যাকেজে যুদ্ধবিমানের গোলাবারুদ, আক্রমণকারী হেলিকপ্টারের ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা শেল অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ছোট আকারের বোমা ও ওয়ারহেডও রয়েছে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কোনও মন্তব্য করেনি। গত কয়েক মাস ধরে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার দাবিতে বিক্ষোভ হলেও যুক্তরাষ্ট্রের নীতিতে বড় কোনও পরিবর্তন আসেনি। এর আগে, চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্র ২০ বিলিয়ন ডলারের যুদ্ধবিমানসহ সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছিল। বাইডেন প্রশাসন বলছে, তারা ইরান-সমর্থিত গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ ও ইয়েমেনে হুথি বিদ্রোহীদের মতো গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলকে সাহায্য করছে। আন্তর্জাতিক সমালোচনার মুখেও গাজায় ইসরায়েলের অভিযানকে সমর্থন দিয়ে এসেছে ওয়াশিংটন। এ অভিযানে গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছে। সেখানে খাদ্য সংকট ও গণহত্যার অভিযোগ উঠেছে, যা ইসরায়েল অস্বীকার করে আসছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এই যুদ্ধে মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধের সমাপ্তি ঘটেনি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের একটি হামলায় ১ হাজার ২০০ মানুষ নিহত এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করার ঘটনায় এ সংঘাতের সূত্রপাত হয়। ইসরায়েলের প্রধান মিত্র ও অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্র এর আগেও গাজায় যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দিয়েছে। এদিকে, ডেমোক্র্যাট বাইডেন আগামী ২০ জানুয়ারি ক্ষমতা ছাড়বেন। রিপাবলিকান প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প তার স্থলাভিষিক্ত হবেন। উভয়েই ইসরায়েলের দৃঢ় সমর্থক।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।