ইসরায়েলে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত প্রত্যাহার – দৈনিক গণঅধিকার

ইসরায়েলে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত প্রত্যাহার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৪ | ১০:৩২
গাজায় চলমান যুদ্ধের বিরোধিতায় ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ব্রাজিল। মার্কিন বার্তা সংস্থা এপি’র বরাত দিয়ে জানা গেছে- বুধবার (২৯ মে) ব্রাজিলীয়ান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছেন। ব্রাজিলের সরকারি গেজেটে এই ঘোষণা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে এই বিষয়ে ইসরায়েলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে ব্রাজিল ও ইসরায়েলের সম্পর্কে টানাপড়েন বিরাজ করছে। ইসরায়েলের গাজা যুদ্ধের নিয়মিত সমালোচনা করে আসছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তার সমালোচনার পর ইসরায়েলে পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করেছিলেন। জেরুজালেমে হলোকাস্ট জাদুঘরে তাকে হাজির করে প্রকাশ্যে তিরস্কার করা হয়। পরিস্থিতি সম্পর্কে অবগত ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ইসরায়েলি শীর্ষ কূটনীতিক দ্বারা অপমানজনক পদক্ষেপের জবাবে রাষ্ট্রদূত ফ্রেডেরিকো মেয়েরকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়েরকে জেনেভাতে বদলি করা হয়েছে। তিনি জাতিসংঘে ব্রাজিলের স্থায়ী মিশনে যোগ দেবেন। গাজায় ইসরায়েলি আগ্রাসন এখন আট মাসে গড়িয়েছে। ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার জবাবে এই আগ্রাসন শুরু করেছিল ইসরায়েল। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, আগ্রাসনে এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। ফেব্রুয়ারিতে ব্রাজিলের লুলা বলেছিলেন, গাজা উপত্যকায় ও ফিলিস্তিনি জনগণের সঙ্গে যা ঘটছে তা ইতিহাসে অন্য কোনও সময় দেখা যায়নি। তবে হিটলার যখন ইহুদিদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন এমনটি ঘটেছিল। ইসরায়েলের দাবি, গাজায় তাদের যুদ্ধ একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ। যা হামাসের নজিরবিহীন হামলার মাধ্যমে শুরু হয়েছে। হলোকাস্টের সঙ্গে এই অভিযানের যেকোনও তুলনা প্রত্যাখ্যান করে আসছে দেশটি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।