উখিয়ায় মাটি চাপা পড়ে ৩ রোহিঙ্গা শ্রমিক নিহত – দৈনিক গণঅধিকার

উখিয়ায় মাটি চাপা পড়ে ৩ রোহিঙ্গা শ্রমিক নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মার্চ, ২০২৩ | ৮:৩৪
কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের মুহুরী পাড়া এলাকায় সরকারি সংরক্ষিত পাহাড় অবৈধভাবে কর্তন করতে গিয়ে মাটি চাপা পড়ে ৩ জন রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছে। আজ বুধবার ( ২৯ মার্চ) ভোর সকালে এ ঘটনাটি সংঘটিত হয়েছে । নিহতরা হলেন ১ নম্বর ক্যাম্পে আব্দুল মোতালেব এর পুত্র জাহিদ হোসেন (২৩) ও তিন নম্বর ক্যাম্পের মোহাম্মদ ওয়ারেসের পুত্র সৈয়দ আকবর (২০) । ১ জনের নাম এখনো জানা যায়নি । উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে নেমে পড়েন। এ সময় পুলিশের সদস্য ও সিপিপি কর্মীরাও অংশগ্রহণ করেন। উখিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব ও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বেলা ২টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আরও জানান, দমকল বাহিনীর সদস্যরা পাহাড়ের মাটির চাপা অবস্থায় ২টি মরদেহের লাশ উদ্ধার করলেও সকালে স্থানীয়রা নিহত একজনের লাশ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, নেছার আহমেদ নামক এক ব্যক্তি পার্শ্ববর্তী ক্যাম্প থেকে রোহিঙ্গা শ্রমিক এনে অবৈধভাবে পাহাড় কর্তন করতে গিয়ে প্রাণহানির ঘটনাটি ঘটেছে । উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, মাটি চাপা পড়ে নিহত উদ্ধার হওয়া রোহিঙ্গাদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।