নিউজ ডেক্স
আরও খবর
২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি
নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি।
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই
‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর গুলিতে সৈয়দ আলম (৬০) নামক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার রাত ১টার দিকে ক্যাম্প ৮ (ডব্লিউ) তে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি ক্যাম্প ৮ (ডব্লিউ), ব্লক ই, সাব-ব্লকঃ এ/৪২ পঁচা বাজার এলাকার মৃত মোঃ হাসিমের ছেলে।
এ ঘটনায় তাইফুর (১২) নামক আরও এক শিশু আহত হয়েছে। সে একই ক্যাম্প এলাকার নুরুল আমিনের ছেলে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ক্যাম্পে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। আহত এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। বর্তমানে ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।