উত্তরপত্র মূল্যায়নে অবহেলা, পরীক্ষকের সর্বোচ্চ দায়িত্বশীলতা কাম্য – দৈনিক গণঅধিকার

উত্তরপত্র মূল্যায়নে অবহেলা, পরীক্ষকের সর্বোচ্চ দায়িত্বশীলতা কাম্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:৫০
স্কুল বা কলেজ পর্যায়ের চূড়ান্ত পরীক্ষার ফলাফল নিয়ে শুধু শিক্ষার্থীদের মধ্যেই নয়, অভিভাবকদের মাঝেও ব্যাপক উৎসাহ ও উৎকণ্ঠা পরিলক্ষিত হয়। ভালো রেজাল্টে উচ্ছ্বাস এবং আশানুরূপ না হলে বিষাদ গ্রাস করে উভয়কেই। খারাপ ফলাফলের কারণে অভিভাবকদের বিষোদ্গার শিক্ষার্থীর মনে বিরূপ প্রভাবও ফেলে, শিক্ষার পরবর্তী ধাপেও যা থেকে যায়। কিন্তু বিরূপ ফলাফলের দায় কি শুধু পরীক্ষার্থীর? পুনঃনিরীক্ষণের সাম্প্রতিক সমীক্ষা বলছে, এ দায় পরীক্ষকের ওপরও বর্তায়। শনিবার খবরে প্রকাশ, চলতি বছরের ২৮ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শুধু যশোর শিক্ষা বোর্ডেই পুনঃনিরীক্ষার আবেদনের পর রেকর্ড ২৭৪ জনের ফল পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে অকৃতকার্য ৫৯ পরীক্ষার্থী বিভিন্ন গ্রেডে উত্তীর্ণও হয়েছে। আগের বছর ফল পরিবর্তনের সংখ্যা ছিল মাত্র ৬০। এ বছর সারা দেশে ফল পরিবর্তনের হিসাব দেখলে আঁতকে উঠতে হয়। ১০টি সাধারণ বোর্ডের প্রকাশিত পুনঃনিরীক্ষণের ফল থেকে জানা যায়, এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র চ্যালেঞ্জ করে ১১ হাজার ৩৬২ পরীক্ষার্থীর ফল পরিবর্তন করা হয়েছে। তাদের মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮১১ পরীক্ষার্থী, ফেল থেকে পাশ করেছে ২ হাজার ২১২ পরীক্ষার্থী। ফেল থেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ জন। বাকি পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে বিভিন্ন গ্রেডে। চলতি বছর শিক্ষার্থীদের এত সংখ্যক চ্যালেঞ্জ এবং তাতে ফল পরিবর্তনের রেকর্ড দেখে সাম্প্রতিক সময়ে উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকদের মনোযোগ ও দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। দায় স্বীকার করে শিক্ষা বোর্ডের তরফ থেকে বলা হয়েছে, পরীক্ষক-নিরীক্ষকদের সতর্ক করার পরও যাদের ভুলে এমনটা হয়েছে, তাদের আগামীতে পরীক্ষার দায়িত্ব থেকে বাদ দেওয়া হবে। কিন্তু ভুলে গেলে চলবে না, উত্তরপত্র নিরীক্ষকদের দায়িত্বে অবহেলার কারণে প্রথমে খারাপ করা শিক্ষার্থী ও তার অভিভাবকদের একটি মাস কতটা মানসিক যন্ত্রণায় ভুগতে হয়েছে। উল্লেখ্য, পরীক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে যা করা হয় তা পুনঃনিরীক্ষণ, পুনঃমূল্যায়ন নয়। পুনঃনিরীক্ষণ মানে খাতায় প্রদত্ত নম্বরের যোগ-বিয়োগের হিসাব। তাই নিরীক্ষণের গুরুত্ব থাকলেও পরীক্ষকের জোর দেওয়া উচিত খাতা মূল্যায়নে। এক্ষেত্রে কর্তব্যে অবহেলা বা দায়িত্বহীনতার কোনো সুযোগ নেই। ভবিষ্যতে শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষক সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবেন, এটাই প্রত্যাশা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।