এক বছরে ইউক্রেনে ক্লাস্টার বোমায় হতাহত ৯১২ – দৈনিক গণঅধিকার

এক বছরে ইউক্রেনে ক্লাস্টার বোমায় হতাহত ৯১২

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৩ | ৮:৫২
ইউক্রেনে রুশ আক্রমণের পর এক বছরে ক্লাস্টার বোমার আঘাতে হতাহতের সংখ্যা ৯ শতাধিক। ২০২২ সালে রুশ আক্রমণের পর এক বছরে এই হতাহত হয়েছে বলে জানিয়েছে ক্লাস্টার মিউনিশন কোয়ালিশন (সিএমসি) নামের একটি সংস্থা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে। মঙ্গলবার প্রকাশিত সিএমসির বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইউক্রেনে আক্রমণের পর থেকেই ব্যাপকভাবে ক্লাস্টার বোমা ব্যবহার করছে রাশিয়া। পুরোনো ও নতুন উদ্ভাবিত অস্ত্র দিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনও এ ধরনের বোমা ব্যবহার করছে, তবে তা রাশিয়ার চেয়ে পরিমাণে অনেক কম। প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েক বছর ক্লাস্টার বোমায় হতাহতের কোনো তথ্য না থাকলেও ইউক্রেনে গত বছর প্রায় ৯১৬ জন হতাহতের কথা নথিভুক্ত করেছে। হতাহতদের বেশিরভাগ বেসামরিক নাগরিক। ইউক্রেনে হতাহতের সংখ্যা বৃদ্ধিতে বিশ্বজুড়ে ক্লাস্টার বোমায় হতাহতের সংখ্যা হয়েছে ১ হাজার ১৭২ জন। ২০১০ সালে সিএমসি প্রতিবেদন প্রকাশ শুরুর পর থেকে এটিই এক বছরের সর্বোচ্চ সংখ্যা। ক্লাস্টার বোমা নিক্ষেপের পর বাতাসে উন্মুক্ত হয় এবং বিস্তৃত এলাকাজুড়ে ছোট ছোট ‘বোমা’ ছড়িয়ে দেয়। বোমাগুলো একই সময়ে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করে, যেমন- ট্যাংক ও সামরিক সরঞ্জাম; কিন্তু এগুলো দীর্ঘদিন সক্রিয় অবস্থায় বিদ্যমান থাকে। ফলে যুদ্ধ বা সংঘাত শেষ হলেও বেসামরিক হতাহতের ঝুঁকি থাকে। আন্তর্জাতিক আইনে ক্লাস্টার বোমার ব্যবহার নিষিদ্ধ নয়। তবে এটি নিষিদ্ধ করার একটি কনভেনশনে ১২০টিরও বেশি দেশ যোগ দিয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউক্রেন এতে স্বাক্ষর করেনি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।