এডিস রোধে প্রচলিত সব ব্যবস্থা অনুসরণ করছি: স্থানীয় সরকারমন্ত্রী – দৈনিক গণঅধিকার

এডিস রোধে প্রচলিত সব ব্যবস্থা অনুসরণ করছি: স্থানীয় সরকারমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৩ | ৯:৪৮
স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, অন্যান্য বছর শুধু ঢাকা ও চট্টগ্রামে ডেঙ্গু রোগের বিস্তার লক্ষ্য করেছি। এবার সারা দেশেই ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছেন। এর মধ্যে অনেকেই মারা যাচ্ছেন, যা আমাদের ব্যথিত করছে। ডেঙ্গু জ্বরের বাহক এডিসের বিস্তাররোধে বিশ্বব্যাপী যেসব পদ্ধতি প্রচলিত আছে আমরা সবই অনুসরণ করছি। বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে সারা দেশে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে গৃহীত কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে বিশেষ সভার (ভার্চুয়াল) আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সরকার বা সিটি করপোরেশনগুলো ডেঙ্গু প্রতিরোধে আগে ব্যবস্থা না নেওয়ায় এ ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন অনেকে। এর জবাবে তিনি বলেন, এটা একেবারেই ঠিক নয়। আগে থেকে কী ব্যবস্থা নেব? যে পদক্ষেপ নেওয়ার দরকার ছিল সেটা নেওয়া হয়েছিল। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সব সময়ে মশক নিধন কার্যক্রম অব্যাহত আছে। মশা এবং ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পায় বৃষ্টি যখন শুরুর হয় তখন থেকেই। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এজন্য আমরা ৫ জানুয়ারি সভা করেছি। সে সভা বিস্তারিত আলোচনা হয়েছে। তারা যখন আমাদের সামনে কথা বলেন, তখন এসব উল্লেখ করেন না। সেই সভায় কীট তত্ত্ববিদরাও উপস্থিত ছিলেন। তারা তো তখন এ ব্যাপারে আমাদের কোনো দুর্বলতা আছে বলে বলেননি। আমাদের কোনো পদক্ষেপে ঘাটতি আছে কি না, সেটাও বলেননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ডেঙ্গু জ্বর সম্পূর্ণ নির্ভর করে আবহাওয়ার ওপর। আমাদের ক্লাইমেট চেঞ্জের কারণে এটা হচ্ছে। শুধু আমাদের দেশে নয়, আজকের তথ্য হলো পৃথিবীর ১৪৮টি দেশে ডেঙ্গু মাত্রাতিরিক্ত পর্যায়ে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে- পৃথিবীর অর্ধেক মানুষ ডেঙ্গু রোগের ঝুঁকিতে আছেন। এ অবস্থায় আমরা আমাদের পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেওয়ার সেগুলো নিয়েছি। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আরও একটা পদক্ষেপ হলো সব মানুষকে সচেতন করা। এই ডেঙ্গু রোগ মোকাবিলা করার জন্য, এডিস মশা মারার জন্য সবার অংশগ্রহণ করা। আমরা সমস্যাটা মোকাবিলা করছি কোথায়? প্রত্যেকে প্রত্যেকের স্থাপনাগুলো পরিষ্কার করছেন না। যেসব লার্ভা আছে, যেসব ডিম আছে, সেগুলো যদি পরিষ্কার করে ফেলা হয় তাহলে তো মশা থাকবে না। তাজুল ইসলাম বলেন, আমরা টেলিভিশনে ব্যাপক প্রচার চালাচ্ছি। কীটনাশক ওষুধ পরীক্ষা-নিরীক্ষা করে সরবরাহ করা হচ্ছে। মশারির ভেতরে অসংখ্য মশা ছেড়ে দেওয়া হয়েছে। এরপর স্প্রে করা হয়েছে। কয়েক মিনিট পর দেখা হয়েছে মশা মারা গেছে কিনা। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দুই কোটি মানুষের ঢাকা শহর। আমরা যদি সচেতন না করতে পারতাম তাহলে আজকে হয়ত ঢাকা শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫ থেকে ১০ লাখ হয়ে যেত। সভার নির্দেশনার বিষয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধী কার্যক্রমে বিভাগীয় কমিশনার, ডিসি, বিভিন্ন পৌরসভার মেয়রদের যুক্ত করা হবে। যেহেতু এডিস মশা এখন শুধুমাত্র ঢাকা শহরের মধ্যে সীমাবদ্ধ নয়, সেই কারণে সারা দেশব্যাপী দ্রুত কার্যক্রম শুরুর ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। সে ব্যাপারে নির্দেশনা দেওয়া। এজন্য আমরা প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়েছি সিটি করপোরেশনগুলোকে। অন্যান্য জেলাতেও আর্থিক এবং কারিগরি কি-কি সহায়তা দিতে পারি, সেজন্য এ সভা করা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।