এমপি আনারের ‘লাশ গুমের দায়িত্বে’ থাকা সিয়াম ভারতে আটক – দৈনিক গণঅধিকার

এমপি আনারের ‘লাশ গুমের দায়িত্বে’ থাকা সিয়াম ভারতে আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৪ | ১১:৪৬
কলকাতা লাগোয়া নিউ টাউনে বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিয়াম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গের সিআইডি। এমপি আজীমের হত্যাকাণ্ডে সিয়াম যুক্ত ছিল বলে দাবি করছেন তদন্তকারীরা। ওই দিন যে অ্যাপ থেকে ক্যাব ডেকেছিলেন হত্যাকারীরা, তার চালককে জেরা করে অভিযুক্তের সন্ধান পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্রের খবর, গত ১৩ মে নিউ টাউনের সঞ্জিবা গার্ডেন্সের ফ্ল্যাটে খুন করা হয় বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীমকে। এর পর দেহ টুকরা টুকরা করে ব্যাগে ভরে আততায়ীরা। এর পর একটি অ্যাপ থেকে ক্যাব বুক করে তারা। ক্যাবে ব্যাগগুলো তোলে। পথে নজরুল তীর্থের সামনে দাঁড়িয়ে দেহাংশ কোথায় নিয়ে যাওয়া হবে সেকথা আলোচনাও করে তারা। সেকথা শোনেন ওই ক্যাবের চালক জুবেইর। এর পর অ্যাক্সিস মলের সামনে আততায়ীদের নামিয়ে দেন ক্যাবচালক। বুধবার (২২ মে) ক্যাব চালককে আটক করে জেরা করছেন সিআইডির গোয়েন্দারা। তার দেওয়া সূত্রের ভিত্তিতেই সিয়ামকে গ্রেফতার করে তারা। সিয়াম দেহাংশ ফেলে দেওয়ার দায়িত্বে ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। গত ১৩ মে যে গাড়িতে করে আনোয়ারুলকে ওই আবাসনে নিয়ে যাওয়া হয়েছিল এবং যে গাড়িতে তার দেহাংশ ফেলা হয় দুটি গাড়িই আটক করেছে পুলিশ। গাড়িগুলোর ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। ওদিকে এই ঘটনায় উঠে এসেছে হানি ট্র্যাপের তত্ত্ব। তদন্তকারীদের সূত্রে জানা গেছে, আনোয়ারুলকে নিউ টাউনের ওই ফ্ল্যাটে নিয়ে যেতে আগে থেকেই সেখানে তার পরিচিত এক নারীকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই নারীই আনোয়ারুলকে ফ্ল্যাটের দরজা খুলে দেন। তবে খুনের সময় সেখানে ছিলেন না তিনি। পরে যদিও দেহ লোপাটের কাজে হাত লাগান ওই নারী।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।