কক্সবাজারে ভারি বর্ষণ: মা-মেয়েসহ ৫ জনের মৃত্যু, নিখোঁজ ১ – দৈনিক গণঅধিকার

কক্সবাজারে ভারি বর্ষণ: মা-মেয়েসহ ৫ জনের মৃত্যু, নিখোঁজ ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৩ | ৫:১১
কক্সবাজারের চকরিয়া, উখিয়া ও মহেশখালীতে এক দিনে পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। সোমবার পৃথক সময়ে বাড়ির মাটির দেয়ালচাপা ও টমটমের ব্যাটারি চার্জ দিতে গিয়ে তাদের মৃত্যু হয় এবং একজন ঢলের পানিতে ভেসে গেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান জানান, গত কয়েক দিন ধরে ভারিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চকরিয়ার ১৮টি ইউনিয়ন ও পৌর এলাকার শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ। মাতামুহুরী নদীতে তীব্র বেগে ঢল নেমেছে। ঢলের পানির সঙ্গে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে শাহা আলম (২৮) নামে এক পান ব্যবসায়ী নিখোঁজ হন। তিনি লক্ষ্যারচর ইউনিয়নের হাজিপাড়ার মৃত জাকের হোছাইনের ছেলে বলে জানিয়েছেন এলাকাবাসী। ইউএনও আরও বলেন, উপজেলার বরইতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সরকারি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পূর্ব ভিলিজারপাড়ায় মাটির ঘরের দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে অতিবর্ষণে রাস্তাঘাট তলিয়ে ওই পাড়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় চেয়ারম্যান-মেম্বাররা বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারছেন না। তবে দেয়াল ধসে শিশু মৃত্যুর খবর সঠিক বলে জানিয়েছেন ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান। অপরদিকে, টানা ভারি বর্ষণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ক্যাম্প-৯ এর এ/৬ ব্লকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আনোয়ার ইসলামের স্ত্রী জান্নাত আরা (২৮) এবং তাদের মেয়ে মাহিম আক্তার (২)। ক্যাম্পে কর্মরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পানবাজার পুলিশ ক্যাম্পের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অন্য রোহিঙ্গাদের সহায়তায় মাটিচাপা অবস্থায় জান্নাত আরা (২৮) এবং শিশু মাহিমকে উদ্ধার করে। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মা-মেয়ের লাশ সুরতহাল তৈরির পর বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। অপরদিকে, ভারি বর্ষণে মহেশখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুপুর ১টার দিকে মহেশখালী পৌরসভার গোরকঘাটা এলাকায় টমটম চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ইয়াছিন মামুন (১৬) পৌরসভার কলেজপাড়া এলাকার মুহাম্মদ রফিকের ছেলে। লিডারশিপ হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। মামুনের বাবা পৌরসভার সুইপার হিসেবে কাজ করেন। নিহতের পারিবারিক সূত্র জানায়, সংসারের খরচ জোগাতে পড়াশোনার পাশাপাশি টমটম চালাত মামুন। মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) তাজউদ্দীন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে শুনেছি; কিন্তু কেউ লিখিত অভিযোগ দেয়নি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।