কর্কশিট ধরে ৪৪ ঘণ্টা সাগরে ভেসে ছিলেন ১২ জেলে – দৈনিক গণঅধিকার

কর্কশিট ধরে ৪৪ ঘণ্টা সাগরে ভেসে ছিলেন ১২ জেলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৩ | ৭:৪৪
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে নিখোঁজ থাকা ১২ জেলেকে উদ্ধার করেছেন বিভিন্ন ট্রলারের জেলেরা। কর্কশিট আর ফ্লোট রশি দিয়ে বেঁধে ছয়টি বয়া তৈরি করে তাতে ৪৪ ঘণ্টা ভেসে ছিলেন তারা। বৃহস্পতিবার রাতে সাগরে ভাসতে থাকা অবস্থায় তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেরা হলেন- আনোয়ারার পূর্ব গহিরা এলাকার মো. ফরিদ, মো. ইলিয়াস, মো. আরাফাত, মো. শাহীন, মো. মোখতার, আখতার হোসেন, নুর মোহাম্মদ, মো. ওসমান, মো. আরজু ও মো. আজিজুল হক। এছাড়া বাঁশখালীর দুই জেলের নাম জানা যায়নি। জানা যায়, মঙ্গলবার রাতে সাগরে ঝড়ের কবলে পড়ে এফবি আলী শাহ নামের ট্রলারের ১২ জন নিখোঁজ ছিলেন। সাগরে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলে তলা ফেটে পানি ঢুকতে শুরু করে মোখতার মাঝির ট্রলারে। তাৎক্ষণিকভাবে কর্কশিট আর ফ্লোট রশি দিয়ে বেঁধে ছয়টি বয়া তৈরি করেন তারা। ছয়জন ছয়টি বয়া নিজেদের কোমরে বেঁধে নেন। পরে একটি রশি দিয়ে ছয়টি বয়া একসঙ্গে বাঁধেন। পরে ট্রলারে বাকি থাকা ছয় জেলেকে তাদের একেকজনের সঙ্গে কোনোমতে ধরে ছিলেন। এভাবে প্রায় ৪৪ ঘণ্টা সাগরে ভেসেছিলেন তারা। এর মধ্যে কখন দিন-রাত গেছে তারা বুঝতে পারেননি। পরে অন্য একটি ট্রলার তুলে নেয়। কোস্টগার্ড (পূর্ব জোন) সাঙ্গু স্টেশনের কনটিনজেন্ট কমান্ডার (সিসি) মোস্তাক আহমেদ বলেন, সাগরে ভাসমান ১০ জেলেকে পতেঙ্গার একটি ট্রলার এবং আরও দুইজনকে ভোলার জেলেরা উদ্ধার করেছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।