কার্যকর হয়নি ডিম-আলু-পেঁয়াজের দর, পাইকারদের দুষছেন খুচরা ব্যবসায়ীরা – দৈনিক গণঅধিকার

কার্যকর হয়নি ডিম-আলু-পেঁয়াজের দর, পাইকারদের দুষছেন খুচরা ব্যবসায়ীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৩ | ৪:৩১
ডিম, আলু ও পেঁয়াজের সরকার নির্ধারিত দর কেউই মানছেন না। পাইকারি থেকে খুচরা পর্যায়ে যে যার মতো বিক্রি করছেন। চার দিনেও দর কার্যকর না হওয়ায় খুচরা ব্যবসায়ীরা দুষছেন, পাইকার ও আড়তদারদের। তাদের অভিযোগ, মানুষ বেশি খবর নিচ্ছে খুচরা দোকানে। পাইকারি পর্যায়ে না কমলে আমরা কীভাবে কম রাখব? অন্যদিকে, বাজারে গিয়ে হতাশ ক্রেতারা বলছেন, সরকার দর ঠিক করে হাঁফ ছেড়েছে। বাজারে কী হচ্ছে, সেদিকে খেয়াল নেই। রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারে গতকাল রোববার বিকেলে আসা বেসরকারি চাকরিজীবী মো. শাহাবুদ্দিন সমকালকে বলেন, ‘আলু ৫০ টাকার কমে কেউ বিক্রি করছেন না। পেঁয়াজ কিনেছি ৮৫ টাকা কেজি। দাম কমানোর এ ঘোষণার মানে কী? বেশি দামেই তো কিনছি!’ অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় গত বৃহস্পতিবার প্রতি পিস ডিম ১২, আলু ও পেঁয়াজের কেজি যথাক্রমে ৩৪-৩৫ এবং ৬৪-৬৫ বেঁধে দেয়। কিন্তু বাজারে এখনও এ দর কার্যকর হয়নি। গতকাল রাজধানীর হাতিরপুল, নাখালপাড়া, তেজকুনিপাড়াসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, আগের মতোই আলু ৫০-৫৫ ও দেশি পেঁয়াজ ৭৫-৮৫ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের হালি বিক্রি হচ্ছে ৫০ টাকার আশপাশে। তবে কারওয়ানবাজারে পেঁয়াজে ৫ ও আলুর কেজি ২ টাকা কম দেখা গেছে। এ বাজারের আলু ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল হোসেন বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে আড়তে দাম কমাতে হবে। পাইকাররা রাতে আড়তে আলু ও পেঁয়াজ বিক্রি করে বাসায় চলে যান। সরকারি সংস্থা অভিযানে আসে দিনে। ছোট ব্যবসায়ীদের জরিমানা করে দায় সারে।’ ডিম ব্যবসায়ী কামরুল হাসানের দাবি, তেজগাঁওয়ের আড়তেই পাইকারি পর্যায়ে প্রতি পিস ডিমের দাম রাখছে ১২ টাকা। পরিবহন খরচ যোগ করে মুনাফা তুলতে হলে ১৩ টাকার নিচে বিক্রি করা সম্ভব নয়। তেজকুনিপাড়া এলাকার চাঁদপুর স্টোরের বিক্রয় কর্মী সুমন হোসেন বলেন, ‘মহল্লায় বেচাবিক্রি কম। বাজারে দাম না কমলে তো মহল্লার খুচরা বিক্রেতারা লোকসান দিয়ে বিক্রি করবে না। মানুষ বেশি দামে কিনে আমাদের কাছে খেদোক্তি করে চলে যান।’ এদিকে, গতকাল ভোক্তা অধিদপ্তর ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপণ্য এবং স্যালাইনের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে অভিযান চালায়। এসব অভিযানে অধিদপ্তরের ৩৭টিম ৮২টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৫০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।