কৃষ্ণসাগরীয় নৌবহরে হামলায় ইউক্রেনকে সহযোগিতা করেছে পশ্চিমারা: রাশিয়া – দৈনিক গণঅধিকার

কৃষ্ণসাগরীয় নৌবহরে হামলায় ইউক্রেনকে সহযোগিতা করেছে পশ্চিমারা: রাশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:৩৯
মস্কো অভিযোগ করেছে, ক্রিমিয়ায় রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের সদর দফতরে হামলায় ইউক্রেনকে সহযোগিতা করেছে কিয়েভের পশ্চিমা মিত্ররা। বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, পশ্চিমাদের গোয়ন্দা তথ্য, ন্যাটোভুক্ত দেশের উপগ্রহ ও গোয়েন্দা বিমান নৌবহরের সদর দফতরে হামলায় কাজে লাগানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মারিয়া জাখারোভা এক ব্রিফিংয়ে বলেছেন, কোনও সন্দেহ নেই অত্যাধুনিক পশ্চিমা গোয়েন্দা ব্যবস্থা, ন্যাটোর উপগ্রহ ও গোয়েন্দা ব্যবহার করে এই হামলার পরিকল্পনা করা হয়েছে। আর বাস্তবায়ন করা হয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থার পরামর্শ ও তাদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে। তিনি আরও বলেছেন, এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের একমাত্র উদ্দেশ্য হলো ইউক্রেনীয় সেনাবাহিনীর ব্যর্থ পাল্টা আক্রমণের ওপর থেকে মনোযোগ সরিয়ে নেওয়া, মানুষকে ভয় দেখানো এবং সমাজে আতঙ্ক ছড়ানো। মস্কো বারবার দাবি করে আসছে, কিয়েভকে অস্ত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহ করে এবং রুশ স্থাপনায় হামলার পরিকল্পনায় ইউক্রেনীয় সেনাদের সহযোগিতা করে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্ররা। সত্যতা নিশ্চিত হওয়া খবরে দাবি করা হয়েছে, হামলায় স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এ ধরনের ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে সরবরাহ করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। জাখারোভার সমালোচনার আগে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ মঙ্গলবার বলেছিলেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্র আব্রামস ট্যাংক পাঠিয়ে ও অজ্ঞাত সংখ্যক দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ন্যাটোকে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার কাছাকাছি নিয়ে আসছে। সোমবার ইউক্রেনের স্পেশাল ফোর্স তাদের টেলিগ্রামে দাবি করেছিল, রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের সদর দফতরে শুক্রবার চালানো হামলায় ৩৪ রুশ সামরিক কর্মকর্তা নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন নৌবহরের কমান্ডার ভিক্টর সোকোলভ। হামলায় আরও ১০৫ জন আহত হয়েছেন। তবে রাশিয়া দুটি ভিডিও প্রকাশ করেছে যাতে সোকোলভকে দেখা গেছে বলে দাবি করা হয়েছে। এর ফলে ইউক্রেনের এই দাবির সত্যতা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ২০১৪ সালে ইউক্রেনীয় ভূখণ্ড ক্রিমিয়া দখল করে মস্কো। এই দখলকে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। এখানে রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌবহর মোতায়েন রয়েছে। ইউক্রেনে চলমান যুদ্ধে ক্রিমিয়াকে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ রসদ ঘাঁটি হিসেবে ব্যবহার করছে রাশিয়া। রুশদের দখল থেকে ভূখণ্ডটি পুনরুদ্ধারের অঙ্গীকারের কথা জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।