কে হচ্ছেন ওয়াগনার প্রধান? – দৈনিক গণঅধিকার

কে হচ্ছেন ওয়াগনার প্রধান?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৩ | ৫:৫১
প্রিগোজিনের হত্যাকাণ্ডের পর ভাড়ার সেনার দল ওয়াগনারে নেতৃত্ব শূন্য দেখা দিয়েছে।কাকে পরবর্তী ওয়াগনার প্রধান করা যায় তা নিয়ে চিন্তিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ওয়াগনারের সাবেক শীর্ষ নেতা আন্দ্রেই ত্রোশেভের সঙ্গে বৈঠক করেছেন। ধারণা করা হচ্ছে, তিনিই হতে পারেন ওয়াগনারের পরবর্তী প্রধান। শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই বৈঠকে কীভাবে ইউক্রেন যুদ্ধে 'স্বেচ্ছাসেবক যোদ্ধাদের' ঠিকমতো কাজে লাগানো যায়, সে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে ওয়াগনারও অন্তর্ভুক্ত। পশ্চিমা বিশ্লেষকদের মতে, এই বৈঠকের মাধ্যমে ক্রেমলিন বাকি বিশ্বকে জানাতে চেয়েছে যে তারা ওয়াগনারের ওপর আধিপত্য স্থাপন করতে সক্ষম হয়েছে। গত জুনে তৎকালীন প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের নেতৃত্বে দলটি রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে। সে বিদ্রোহ দমনের পর আগস্টে ওয়াগনারের একাধিক জ্যেষ্ঠ কমান্ডারসহ প্রিগোশিন উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণ হারান। রাশিয়ার কমেরসান্ত সংবাদপত্র জানিয়েছে, ওয়াগনার বিদ্রোহের অল্পদিন পর পুতিন ভাড়াটে যোদ্ধাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তাব দেন। কিন্তু প্রিগোজিনের পরিবর্তে ত্রোশেভের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার সুপারিশ করেন। ক্রেমলিন জানিয়েছে, পুতিন ও প্রতিরক্ষা উপমন্ত্রী ইউনুস-বেক ইয়েভকুরোভের সঙ্গে বৈঠক করেছেন ত্রোশেভ, যিনি তার কল সাইন 'সেদোই' বা 'ধূসর চুল' নামেই বেশি পরিচিত। কীভাবে স্বেচ্ছাসেবক যোদ্ধারা যুদ্ধক্ষেত্রে নানা দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে আলোচনা করেন পুতিন-ত্রোশেভ। পুতিন ত্রোশেভকে এ ধরনের কার্যক্রমের বিশেষজ্ঞ বলে অভিহিত করেন। ক্রেমলিনে এই বৈঠক অনুষ্ঠিত হয় এবং রাষ্ট্রীয় টিভিতে এর অংশবিশেষ প্রচার করা হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।