কোপায় বলিভিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে – দৈনিক গণঅধিকার

কোপায় বলিভিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৪ | ৯:৫৬
পানামাকে ৩-১ গোলে হারিয়ে কোপা আমেরিকায় দাপুটে জয় শুরু হয়েছিল উরুগুয়ের। দ্বিতীয় ম্যাচে তারা আরও বিধ্বংসী। শুক্রবার (২৯ জুন) মেটলাইফ স্টেডিয়ামে বলিভিয়াকে ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ১৫ বারের সাবেক চ্যাম্পিয়নরা। ২০১১ সালে শেষবার কোপায় শিরোপা জেতা উরুগুয়ে এবার ফেভারিটদের কাতারে আছে। প্রথম দুই ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলে সেই ইঙ্গিত দিলো তারা। প্রথমার্ধে বলিভিয়ানদের জালে ২ বার বল পাঠায় উরুগুয়ে। ৮মিনিটে ম্যানইউর তরুণ তারকা ফাকুন্দো পেলিস্ত্রি নিচু হেডে গোলপোস্টের খুব কাছ থেকে গোল করেন। ২১তম মিনিটে ডারউইন নুনেজ করেন দলের দ্বিতীয় গোল। জাতীয় দলের হয়ে টানা সপ্তম ম্যাচে গোল করলেন লিভারপুল তারকা। এই আসরে দুই গোল করে গোল্ডেন বুটের দৌড়েও যুক্ত হলেন তিনি। দ্বিতীয়ার্ধে শুরু হয় উরুগুয়ের গোলবন্যা। মার্সেলো বিয়েলসার দল সব দিক থেকে দাপট দেখিয়ে আদায় করে নেয় আরও তিন গোল। ৭৬ মিনিটে ম্যাক্সি আরাউহো বলিভিয়ান গোলকিপারের শরীরের নিচ দিয়ে জাল কাঁপান। ৫ মিনিট পর রিয়াল মাদ্রিদ সুপারস্টার ফেদেরিকো ভালভের্দে চতুর্থ গোল করে বলিভিয়াকে ম্যাচ থেকে ছিটকে দেন। জর্জিয়ান দি আরাস্কায়েতার ক্রস থেকে রদ্রিগো বেন্তানকুরের হেডে ৮৯তম মিনিটে পঞ্চম গোলের দেখা পায় উরুগুয়ে। ম্যাচটি হেরে বলিভিয়া টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে। টিকে থাকতে আগামী সোমবার পানামার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে। এদিন যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের দৌড়ে যোগ দিয়েছে পানামা। গোলব্যবধান বাড়িয়ে আমেরিকানদের টপকে গ্রুপ রানার্সআপ হতে শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে পানামাকে। উরুগুয়ে শেষ ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের সঙ্গে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।