ক্যাফে কুইন তিন তলা থেকে কীভাবে ৭ তলা, জানেন না রাজউক পরিচালক – দৈনিক গণঅধিকার

ক্যাফে কুইন তিন তলা থেকে কীভাবে ৭ তলা, জানেন না রাজউক পরিচালক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৩ | ৫:০৩
রাজধানীর পুরান ঢাকার সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ক্যাফে কুইন ভবন সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। ভবনটি কবে তৈরি, সরকারের নিয়মকানুন মেনে বানানো হয়েছে কি না– এসব প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি ঘটনাস্থল পরিদর্শনে আসা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একজন পরিচালক। সাংবাদিকদের তিনি বলেছেন, শবে বরাতের ছুটি শেষে অফিস খুললে সব দেখে বলতে পারবেন। স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে কিছু তথ্য জানা গেলেও তিনি নিজের নাম প্রকাশ করতে চান না। তার ভাষ্য, ভবনটি তৈরি হয় চার দশক আগে। শুরুতে ছিল তিন তলা। পরে তা আরও চার তলা বাড়ানো হয়। যার হাত ধরে ভবনটি তৈরি হয়, তিনি মারা গেছেন এক দশক আগে। এখন তার ছেলেদের মালিকানায় রয়েছে ভবনটি। ভবনের নিচের দুটি ফ্লোরে ছিল মূলত স্যানিটারি সামগ্রীর দোকান ও গুদাম, তৃতীয় তলায় ছিল ‘ক্যাফে কুইন’ নামে রেস্তোরাঁ, যেটি বেশ কয়েক বছর ধরে বন্ধ। বন্ধ হয়ে যাওয়া ওই খাবারের দোকানের কারণেই সাত তলা দালানটি ‘ক্যাফে কুইন ভবন’ নামে পরিচিতি পেয়েছে। এর ওপরের কয়েকটি ফ্লোর ছিল আবাসিক। সেখানে কিছু ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়, কিছু ফ্ল্যাটে মালিকদের পরিবার থাকত। তবে দুর্ঘটনার পর তাদের পাওয়া যায়নি। মঙ্গলবার বিকালে গুলিস্তানের এই ভবনটি বিস্ফোরণে ধসে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। তাদের মধ্যে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে ভর্তি ১০ জনের কেউ শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। বুধবার ভবনটি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজউকের পরিচালক হামিদুর রহমান। সাততলা ভবনটি আইন কানুন মেনে গড়ে তোলা হয়েছে কিনা, এই প্রশ্নে তিনি বলেন, আজ অফিস বন্ধ। তাই ভবনটি বৈধ না অবৈধ, বা কখন অনুমতি নিয়েছে, তা জানা সম্ভব নয়। ভবনটি বৈধ না অবৈধ- এমন প্রশ্ন শুনে তিনি বলেন, কাগজপত্র দেখে বলা যাবে। সাততলা এই ভবনটির দুই পাশে আছে আরও দুটি বহুতল ভবন। দক্ষিণপাশের সাততলা ভবনটি ঘেঁষেই গড়ে তোলা হয়েছে ক্যাফে কুইন ভবন। উত্তরপাশের ভবনটির সঙ্গে ফাঁকা রাখা হয়েছে দুই ফুট। ভবনটি কবে গড়ে উঠেছে, সে বিষয়ে স্থানীয়দের কাছ থেকে পাওয়া গেছে কিছু তথ্য। কেউ বলছেন এটি চার দশক আগের। তিনি জানান, ভবনটির মালিক ছিলেন রেজাউর রহমান। মারা গেছেন এক দশক হয়ে গেল। তার তিন ছেলে। এদের একজন থাকেন দেশের বাইরে। দুই জন ওই ভবনেই থাকেন। তবে ভবন মালিকদের কাউকে খুঁজে পাওয়া গেল না। তাদের নামও কেউ বলতে পারছিলেন না। sharing buttonlinkedin sharing button

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।