গোসল করতে করতে মূত্রত্যাগ বিপজ্জনক – দৈনিক গণঅধিকার

গোসল করতে করতে মূত্রত্যাগ বিপজ্জনক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৩:৩৬
গোসলের আগে মূত্রত্যাগ করার ঘটনা স্বাভাবিক হতে পারে। তবে কিছু মানুষ আছেন যারা গোসল করতে করতে মূত্রত্য়াগ করেন। অর্থাৎ যাদের এই অভ্যাস আছে তারা একসঙ্গে দুটি কাজ করেন। কিন্তু গোসলের সময় প্রস্রাবের এই অভ্যাস স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। চিকিৎসকদের ধারণা, গোসলের সময় প্রস্রাব যারা করেন তাদের মধ্যে নারীদের জন্য এটা বেশি ক্ষতিকর। কারণ, তারা যখন দাঁড়িয়ে প্রস্রাব করার চেষ্টা করেন, তখন মূত্রাশয় সম্পূর্ণ খালি হয় না। ফলে শ্রোণী বা পেলভিক পেশীতে বেশি চাপ পড়ে ও তা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। আর পুরুষদের প্রোস্টেট গ্ল্য়ান্ড থাকায় তারা দাঁড়ানো অবস্থায়ও ঠিকমতো প্রস্রাব করতে পারেন। তবে নারী-পুরুষ যেই হন না কেনো, কারও উচিত নয় গোসলের করতে করতে প্রস্রাব করা। গোসলের সময় পানির কুলকুল শব্দের সঙ্গে প্রস্রাব করা এক সময়ে অভ্যাসে পরিণত হয়। এক্ষেত্রে আপনি মূত্রাশয়কে শিক্ষা দিচ্ছেন যে, এটি জলের শব্দ পেলেই সংকুচিত হবে। আর এই কারণে অভ্যাসবশত জলের শব্দ পেলেই এ ধরনের মানুষজন যেখানে সেখানে মূত্রত্যাগ করতে পারেন। বিশেষজ্ঞের মতে, এই অভ্যাস পেলভিক ফ্লোর ডিসফাংশনের কারণ হতে পারে। এ ধরনের ব্যক্তিদের কোনো শব্দ শুনলেই প্রস্রাব হয়ে যেতে পারে। বাথরুম আর টয়লেট দুটো আলাদা স্থানে হওয়া ভালো। তবে গোসলের সময় আপনি যদি শাওয়ারের সঙ্গে প্রস্রাব করেন তাহলে স্থানটি নোংরা হয়ে যাবে। গোসলের জায়গা সবসময় পরিষ্কার রাখা উচিত। চিকিৎসকদের পরামর্শ, যদি মূত্রনালিতে সংক্রমণ (ইউটিআই) থাকে, আর আপনি পাবলিক টয়লেট কিংবা বাথরুম ব্যবহার করেন তাহলে এই গোসলের সঙ্গে মূত্রত্য়াগের অভ্যাস এখনই ছাড়ুন। কারণ, আপনার প্রস্রাবের জীবাণু বাথরুমে থাকতে পারে ও অন্য কাউকে তা প্রভাবিত করতে পারে। এমনকি আপনি নিজেও ইউটিআই তে আক্রান্ত হতে পারেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।