গ্রামে কমলেও শহরে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি – দৈনিক গণঅধিকার

গ্রামে কমলেও শহরে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৩ | ১০:২৮
গত মাসের তুলনায় ফের বাড়ল খাদ্য মূল্যস্ফীতির হার। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে খাদ্যে এ হার বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশে, যা জুনে ছিল ৯ দশমিক ৭৩ শতাংশ। এবার গ্রামে কমলেও শহরে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতির হার। তবে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশে, যা জুনে ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ। এক মাসের ব্যবধানে সার্বিক মূল্যস্ফীতি কমেছে ০.০৫ শতাংশ। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সিপিআই প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে দেখা যায়, ধারাবাহিকভাবে বাড়ছে দেশের খাদ্য মূল্যস্ফীতির হার। মে মাসে এ হার ছিল ৯ দশমিক ২৪ শতাংশ। এর আগে গত বছরের জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ১৯ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতির হার কমে জুলাইয়ে হয়েছে ৯ দশমিক ৪৭ শতাংশ, যা জুনে ছিল ৯ দশমিক ৬০ শতাংশ। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে গ্রামে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ, যা জুনে ছিল ৯ দশমিক ৮২ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতিও কমে হয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ৯৫ শতাংশ। এছাড়া খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও কমে হয়েছে ৯ দশমিক ৪৮ শতাংশ, যা জুনে ছিল ৯ দশমিক ৫২ শতাংশ। এদিকে জুলাইয়ে শহরে সার্বিক মূল্যস্ফীতির হার কিছুটা কমে হয়েছে ৯ দশমিক ৪৩ শতাংশ, যা জুনে ছিল ৯ দশমিক ৪৫ শতাংশ। এ সময়ে খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৩ শতাংশে, যা জুনে ছিল ৯ দশমিক ২৬ শতাংশ। এছাড়া খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ৯ দশমিক ২০ শতাংশ, যা জুনে ছিল ৯ দশমিক ৪৭ শতাংশ। এদিকে শ্রমিকের মজুরি হার বেড়েছে বলে জানিয়েছে বিবিএস। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে সার্বিক মজুরি হার বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৫২ শতাংশ, যা জুনে ছিল ৭ দশমিক ৩৯ শতাংশ এবং মেতে ছিল ৭ দশমিক ৩২ শতাংশ। এক্ষেত্রে কৃষিতে জুলাইয়ে মজুরি হার বেড়ে হয়েছে ৭ দশমিক ৭২ শতাংশ, যা জুনে ছিল ৭ দশমিক ৪৭ শতাংশ। এছাড়া শিল্প খাতে মজুরি হার কিছুটা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৯৬ শতাংশে, যা জুনে ছিল ৭ শতাংশ। এদিকে সেবা খাতে মজুরি হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ১৪ শতাংশে, যা জুনে ছিল ৭ দশমিক ৭৬ শতাংশ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।