চলুন যাই মুঘল সম্রাট আকবরের শহর – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৭ আগস্ট, ২০২৩
সময়ঃ ৭:৪৯ অপরাহ্ণ

চলুন যাই মুঘল সম্রাট আকবরের শহর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৩ | ৭:৪৯
ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত ঐতিহাসিক শহর ফতেহপুর সিক্রি। মুঘল সম্রাট আকবর ১৫৬৯ সালে শহরটি প্রতিষ্ঠিত করেছিলেন। প্রায় ১৫ বছর ধরে এই শহরটি তার রাজধানী ছিল। তবে এক সময় পানির স্বল্পতার কারণে এটি সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয়ে যায়। ১৯৮৬ সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছিল ফতেহপুর সিক্রি-কে। বর্তমানের ফতেহপুর সিক্রি মুঘল স্থাপত্যের জন্য বিখ্যাত। শহরটিতে মসজিদ, প্রাসাদ এবং সমাধি সহ বেশ কয়েকটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ রয়েছে। হিন্দু ও ইসলামিক স্থাপত্য শৈলীতে ভরপুর শহরটি। যা কিনা মুঘল আমলে বিকাশ লাভ করেছিল। বুলন্দ দরওয়াজা ছবি : পিনটারেস্ট ফতেহপুর সিক্রি শহরে একটি জামে মসজিদ আছে। এই মসজিদের প্রবেশদ্বারে অবস্থিত বুলন্দ দরওয়াজা। এটি ১৬ শতকে মুঘল সম্রাট আকবর নির্মাণ করেন। বিশ্বের বৃহত্তম প্রবেশদ্বারগুলির মধ্যে এটি একটি। জামে মসজিদ ছবি : পিনটারেস্ট ১৫৭১ সালে সম্রাট আকবর দ্বারা নির্মিত হয় জামে মসজিদ। মসজিদটি তার কেন্দ্রীয় প্রাঙ্গণ এবং প্রার্থনা হল স্থাপত্যের জন্য পরিচিত। হল ছবি : পিনটারেস্ট এই শহরে সম্রাট আকবর নিজ প্রয়োজনে অনেকগুলো হল বানিয়েছিলেন। তার মধ্যে দিওয়ান-ই-খাস হল একটি। এখানে সম্রাট তার দরবারীদের সাথে দেখা করতেন। গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য এই হলটি ব্যবহার হতো। হল জুড়ে রয়েছে চিত্তাকর্ষক স্থাপত্য। এ ছাড়াও, দিওয়ান-ই-আম নামে আর একটি হল নির্মাণ করেছিলেন। যেখানে জনসাধারণ সম্রাটের সাথে দেখা করতে আসতেন। হলটি তার সুন্দর স্তম্ভর জন্য পরিচিত। স্ত্রীদের জন্য প্রাসাদ ছবি : পিনটারেস্ট মুঘল সম্রাট আকবর রাণীদের জন্য একটি প্রাসাদ তৈরি করিয়েছিলেন । এটি পঞ্চমহল নামে পরিচিত। পাঁচতলা বিশিষ্ট্য এই প্রাসাদটি তার সুন্দর স্থাপত্যর জন্য বিখ্যাত। বীরবলের বাড়ি ছবি : পিনটারেস্ট আকবরের কথা যারা জানেন তারা বীরবলের সম্পর্কেও জানেন। প্রাসাদটি আকবরের প্রিয় মন্ত্রী বীরবলের জন্য নির্মিত হয়েছিল। ছোট হলেও খুবই সুন্দর এই প্রাসাদটি। সূত্র- টাইমস অব ইন্ডিয়া

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।