চালের বাজারে প্রতারণা – দৈনিক গণঅধিকার

চালের বাজারে প্রতারণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:৫৫
দেশে চালের বাজারে হরেকরকম প্রতারণা চলছে। যে নামে ধানের কোনো অস্তিত্বই নেই, সেই নামের চাল বিক্রি হচ্ছে। এছাড়া মেশিনে কেটে মোটা চাল চিকন করে ভিন্ন নামে বিক্রি হচ্ছে। চালের ওপরের অংশ ফেলে দিলে এর পুষ্টিমান নষ্ট হয়। ফলে ভোক্তা চিকন চাল ভোগ করার কারণে চালের প্রকৃত পুষ্টিগুণ থেকেও বঞ্চিত হচ্ছেন। মোটা চাল চিকন করার কাজে যেসব যন্ত্র ব্যবহৃত হয়, সেগুলোর দাম নাকি কোটি টাকা। চালকল মালিকরা এ বিপুল অর্থ বিনিয়োগ করে বিভিন্ন কৌশলে তা ভোক্তাদের কাছ থেকেই আদায় করে। প্রশ্ন হলো, এ বিষয়ে যাদের নজরদারি থাকার কথা, তারা কী করছেন? ধান কাটার মৌসুমে চালের দাম কিছুটা কম থাকার কথা থাকলেও চালের বাজারের অস্থিরতা কমে না। ব্যবসায়ীদের নানারকম কারসাজির কারণেই এমনটি ঘটছে। অভিযোগ আছে, অসাধু ব্যবসায়ীদের সঙ্গে বাজার তদারকি সংস্থার কোনো কোনো সদস্যের যোগসাজশের কারণেই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দূর হচ্ছে না। চালকল মালিকরা যে মোটা চাল যন্ত্রের মাধ্যমে কেটে সরু করে বিক্রি করে আসছেন, সে বিষয়ে সম্প্রতি পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমও উদ্বেগ প্রকাশ করেছেন। এ জন্য তাকে আমরা সাধুবাদ জানাই। এখন দেখার বিষয় চালের বাজারের এসব প্রতারণা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় কিনা। বস্তুত কিছু অসাধু ব্যবসায়ী ও দুর্নীতিবাজ কর্মকর্তার কাছে পুরো দেশবাসী জিম্মি হয়ে রয়েছে। কাজেই শুধু চাল নয়, কোনো ব্যবসায়ী যাতে মেয়াদোত্তীর্ণ পণ্য, বিশেষত ভোগ্যপণ্য বিক্রি করতে না পারে, এ বিষয়েও কর্তৃপক্ষকে কঠোর হতে হবে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক সময় দেখা যায়, কর্তৃপক্ষ যখন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে, তখন সংকট আরও তীব্র আকার ধারণ করে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে নমনীয় মনোভাবের কারণেই এমনটি ঘটছে। এ সমস্যাগুলোর সমাধান একদিনে হয়ে যাবে, তা কেউ আশা করে না। তবে যখন সমস্যা জিইয়ে রাখা হয়, অসাধু ব্যবসায়ীদের কারণে ভোক্তার দুর্ভোগ চরম আকার ধারণ করে, তখন মানুষের হতাশা বাড়ে। কাজেই এসব সমস্যার সমাধানে কর্তৃপক্ষ আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাবে, এটাই কাম্য।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।