চিকিৎসার নামে কিশোরীকে ধর্ষণ- কবিরাজ গ্রেফতার – দৈনিক গণঅধিকার

চিকিৎসার নামে কিশোরীকে ধর্ষণ- কবিরাজ গ্রেফতার

ধর্ষণের পর ভিডিও ধারন পুনরায় ধর্ষণের হুমকি

🇧🇩 রাজবাড়ি প্রতিনিধি
আপডেটঃ ১৩ জুন, ২০২৩ | ১১:১৮
রাজবাড়ীর বালিয়াকান্দিতে চিকিৎসার নামে কিশোরীকে (১৬) অচেতন করে ধর্ষণ এবং কিশোরীর বিয়ের পর তাকে মোবাইলে ধর্ষণের হুমকি দেওয়ার অ‌ভি‌যো‌গে মমিন মণ্ডল (৪২) নামের এক কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার জামালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মমিন মণ্ডল বালিয়াকান্দি উপজেলার খাসকান্দি (দোপপাড়া) গ্রামের সাদেক মণ্ডলের ছেলে। মামলা সূত্রে জানা যায়, মমিন মণ্ডল ওই কিশোরীর পূর্ব পরিচিত। মেয়েটি একবার অসুস্থ হয়ে পড়লে ওই কবিরাজ দিয়ে তাকে চিকিৎসা করানো হয়। এ সুযোগে চিকিৎসার নামে ওষুধজাতীয় কিছু খাইয়ে কিশোরীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে। আসছেন তিনি। ২০২২ সালের ১০ ডিসেম্বর সন্ধ্যায় কিশোরীর মা পারিবারিক কাজে বাইরে থাকার সুযোগে তাকে ওষুধ খাইয়ে অচেতন করে আবার ধর্ষণ করেন মমিন মণ্ডল। বিষয়টি পরিবারের সদস্যদের অজানা থাকায় দুই মাস আগে পারিবারিকভাবে মেয়েটির বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকে মমিন মণ্ডল তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য ভয়ভীতি দেখিয়ে আসছেন। একপর্যায়ে পরিবারের লোকজন বিষয়টি জেনে যান। ৮ জুন কিশোরীর বাবা বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।