চীনে পারমাণবিক বাহিনীতে বড় রদবদল – দৈনিক গণঅধিকার

চীনে পারমাণবিক বাহিনীতে বড় রদবদল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৩ | ৯:৩২
পররাষ্ট্রমন্ত্রীকে সরানোর পর এবার পারমাণবিক বাহিনীতেও বড় রদবদল আনল চীন। মঙ্গলবার পারমাণবিক অস্ত্রাগার পরিচালনাকারী একটি অভিজাত ইউনিটের শীর্ষস্থানীয় দুই কর্মকর্তাকে অপসারণ করলেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। তাদের জায়গায় নৌবাহিনীর সাবেক উপপ্রধান ওয়াং হুবিন এবং কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শু শিসেংকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিজাত এ বাহিনীর রকেট ফোর্স ইউনিটের প্রধান জেনারেল লি ইয়ুচাও ও তার সহকারী জেনারেল লিও গুয়ানবিন কয়েক মাস ধরে ‘নিখোঁজ’ ছিলেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের মতো পরিণত ঘটল তাদেরও। গত এক যুগের মধ্যে চীনের সামরিক নেতাদের এটিই সবচেয়ে বড় অপ্রত্যাশিত রদবদলের ঘটনা। এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতির গবেষক লয়েল মরিস বলেছেন, ‘সর্বশেষ শুদ্ধি অভিযান খুবই গুরুত্বপূর্ণ। কারণ, চীন গত কয়েক দশকের মধ্যে তাদের পারমাণবিক নীতিতে সবচেয়ে বড় পরিবর্তন আনছে।’ তিনি আরও বলেছেন, ‘প্রেসিডেন্ট শি জিনপিং পিপলস লিবারেশন আর্মির ওপর নিজের কর্তৃত্ব স্থাপন করেছেন। কিন্তু তার মানে পুরোপুরি কর্তৃত্ব স্থাপিত হয়ে গেছে এমনটি নয়। শি এখনো উচ্চপর্যায়ে দুর্নীতির ব্যাপারে আশঙ্কা করেন এবং ইঙ্গিত দিয়েছেন-দলে এখনো পুরোপুরি আনুগত্য প্রতিষ্ঠিত হয়নি।’ রকেট ফোর্সে ইউনিটের সদ্য সাবেক দুই উচ্চপদস্থ কর্মকর্তার অবস্থান সম্পর্কে এখনো স্পষ্ট করে কিছু জানা যাচ্ছে না। তবে হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, এ দুজনের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে তদন্ত হচ্ছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।