চুলায় তৈরি করুন মাছের বারবিকিউ – দৈনিক গণঅধিকার

চুলায় তৈরি করুন মাছের বারবিকিউ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪ | ৯:৫৬
থার্টি ফাস্টের আয়োজনে বারবিকিউ না থাকলে যেন জমেই না। বারবিকিউ করার যন্ত্রপাতি না থাকলেও অসুবিধা নেই। চুলা ব্যবহার করে খুব সাধারণ উপায়ে বানিয়ে ফেলতে পারেন মজাদার মাছের বারবিকিউ। জেনে নিন রেসিপি। দুটি তেলাপিয়া মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এমনভাবে পরিষ্কার করবেন যেন মাছের আকৃতি নষ্ট না হয়। ছুরি দিয়ে মাছের গায়ে গভীরভাবে কয়েকটি আঁচড় দিয়ে নিন দুই দিকে। এতে ভেতরে মসলা প্রবেশ করবে। এবার একটি মসলা বানিয়ে নিন। ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা, দেড় টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, ১ টেবিল চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, ১ চা চামচ জিরার গুঁড়া, ১ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ বারবিকিউ সস, ১ টেবিল চামচ টমেটো সস ও ১ টেবিল চামচ সয়া সস একসঙ্গে মিশিয়ে নিন। মসলার এই মিশ্রণ মাছের দুই দিকে মাখিয়ে রেখে দিন ১ ঘণ্টার জন্য। ১ ঘণ্টা পর সরিষার তেল দুই দিকে ব্রাশ করে অপেক্ষা করুন আরও ১০ মিনিট। প্যানে ৩/৪ কাপ সরিষার তেল গরম করে মাঝারি আঁচে মাছের দুই দিক ভেজে নিন। সময় নিয়ে উল্টেপাল্টে ভাজতে হবে মাছ। উপরে আরও কিছুটা মসলার মিশ্রণ ব্রাশ করে দেবেন ভাজার সময়। প্রায় ৩০ মিনিট সময় নিয়ে ভাজার পর নামিয়ে পরিবেশন করুন গরম গরম।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।