ছোটনকে ফেরাতে চায় বাফুফে – দৈনিক গণঅধিকার

ছোটনকে ফেরাতে চায় বাফুফে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪ | ১১:০৮
বাফুফেতে নারী ফুটবল নিয়েই কাজ করতেন গোলাম রব্বানী ছোটন। গত বছরের মে মাসে হুট করে চাকরি ছাড়েন। পরোক্ষে বাফুফের বিরুদ্ধে অভিযোগের তীর ছিল। তবে সময়ের পরিক্রমায় আবারও ছোটনের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছে বাফুফে। তবে এবার নারী ফুটবল নয়, এলিট একাডেমির কোচ হয়ে ছোটনকে দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি। বাফুফের ডেভেলপমেন্ট কমিটি এলিট একাডেমির প্রধান কোচ করতে চায় বাংলাদেশের নারী ফুটবলের সফল কোচ ছোটনকে। ছোটনকে কোচ করা প্রসঙ্গে বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির প্রধান নাসের শাহরিয়ার জাহেদী শুক্রবার বলেছেন, 'এলিট একাডেমির প্রধান কোচ হিসেবে আমরা গোলাম রব্বানী ছোটনকে ভেবেছি। তার সঙ্গে কথাও হয়েছে। তিনি সম্মত আছেন। এখন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সভায় বিষয়টা নিয়ে আলোচনা হবে। ডেভেলপমেন্ট কমিটি পাস করে দিলে আনুষ্ঠানিক ঘোষণা হবে। সব ঠিক থাকলে গোলাম রবাবানীকে আমরা জানুয়ারির মাঝামাঝি যোগ দিতে বলেছি।’ ছোটন অবশ্য বলেছেন, 'আমি সবকিছু স্বচ্ছ চাই। জাহেদী ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। বাফুফেতে নতুন করে যোগ দিতে আমার আপত্তি নেই। তবে এখনও সবকিছু চূড়ান্ত কিছু হয়নি। হলে তো জানতে পারবেন।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।