জেলেনস্কির পরিকল্পনা অনুযায়ী শান্তিচুক্তি অসম্ভব: রাশিয়া – দৈনিক গণঅধিকার

জেলেনস্কির পরিকল্পনা অনুযায়ী শান্তিচুক্তি অসম্ভব: রাশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৩ | ৫:০৩
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রস্তাবিত দশ দফার ভিত্তিতে কিয়েভের সঙ্গে শান্তি চুক্তি অসম্ভব বলে উল্লেখ করেছে রাশিয়া। সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে এই মন্তব্য করেছেন। খবর আল জাজিরার। মারিয়া জাখারোভা বলেছেন, এই দশ দফার কোনোটির লক্ষ্য আলোচনার মাধ্যমে ও কূটনৈতিক উপায়ে সংকটের সমাধান খুঁজে বের করা নয়। এর মূল লক্ষ্য রাশিয়ার প্রতি অনর্থক আলটিমেটাম, যার লক্ষ্য শত্রুতা বাড়ানো। এমন কিছুর ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাধান অসম্ভব। তিনি দাবি করেছেন, ইউক্রেন ও পশ্চিমারা অপর দেশগুলোর শান্তি প্রস্তাবকে গুরুত্বহীন হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। জাখারোভা বলেছেন, সংক্ষেপে আমরা যেমন বলেছি, আন্তর্জাতিক স্তরে ভিন্নমতের বিরুদ্ধে একটি লড়াই চলছে, অসামাজিক কারসাজির মাধ্যমে সংঘাত মীমাংসার প্রচলিত ধারণাগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যস্থতা এবং মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন তিনি। বলেছেন, সৌদি আরবে অনুষ্ঠিত আলোচনায় মস্কো নজর রেখেছে। প্রসঙ্গত, শনি ও রোববার সৌদি আরবে প্রায় ৪০টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সিনিয়র কর্মকর্তারা জেলেনস্কির প্রস্তাবিত দশ দফা নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনায় রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। ভারত ও চীন তাদের প্রতিনিধি পাঠিয়েছে। আলোচনার অগ্রগতিতে ইউক্রেন ও পশ্চিমারা সন্তুষ্টি প্রকাশ করেছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।