জ্বর নিয়ে অনুশীলনে তামিম, খেলা নিয়ে অনিশ্চয়তা – দৈনিক গণঅধিকার

জ্বর নিয়ে অনুশীলনে তামিম, খেলা নিয়ে অনিশ্চয়তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৩ | ৫:২৫
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল জ্বরে ভুগছেন। সংবাদ সম্মেলনে এসে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, ভাইরাল জ্বর হয়েছে তার। ওই জ্বর থেকে সুস্থতার দিকে আছেন তামিম। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে তামিমের খেলার বিষয়ে কোচ হাথুরু বলেছেন, শুক্রবার ব্যাটিং এবং ফিল্ডিং অনুশীলন করবেন বাঁ-হাতি ওপেনার। ওই ব্যাটিং-ফিল্ডিং দেখার পরই তার খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হাথুরুর মতে, তামিমের ফিটনেস নিয়ে কোন সমস্যা নেই। তবে স্বাস্থ্য নিয়ে উদ্বেগ আছে। জ্বরের কারণে দুর্বল হয়ে গেছেন তিনি। সব মিলিয়ে দলের চিকিৎসক এবং তামিম সবুজ সংকেত দিলেই আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে দেখা যাবে তাকে। গা গরমের অনুশীলনে চোটে পড়েছেন ডানহাতি স্পিন অলরাউন্ডার মেহেদি মিরাজ। অনুশীলনের সময় হাসান মাহমুদের নেওয়া শট মিরাজের চোখে এসে লাগে। মিরাজকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বিসিবির প্রধান চিকিৎসক জানিয়েছেন, সিটি স্ক্যান করে কোন সমস্যা ধরা পড়েনি। চোখের চিকিৎস দেখে কোন সমস্যা না পেলেই আয়ারল্যান্ডের বিপক্ষ খেলার জন্য ছাড়পত্র পাবেন তিনি। এর আগে ওয়ানডে সিরিজে প্রথমবার ডাক পেয়ে ছিটকে গেছেন টপ অর্ডার ব্যাটার ও উইকেটরক্ষক জাকির হাসান। তার জায়গায় ওয়ানডে দলে নেওয়া হয়েছে রনি তালুকদারকে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।