টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে আটক অর্ধশতাধিক – দৈনিক গণঅধিকার

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে আটক অর্ধশতাধিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ৫:২৮
গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িত অর্ধশতাধিক অপরাধীকে আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের মাদকসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী এই অভিযানে ৬০ জনকে আটক করা হয়। অভিযানে অংশ নেন সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও গাজীপুর মহানগর পুলিশ। ছিনতাই, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে যৌথ বাহিনী পরিচালিত অভিযানে টঙ্গীর মাজার বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র, মাদক ও মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অর্ধশতাধিক অপরাধীকে আটক করা হয়। পুলিশ জানায়, টঙ্গীর তুরাগ নদের পাশে হাজি মাজার বস্তি। বস্তিটিতে প্রায় পঞ্চাশ হাজার মানুষের বসবাস। বস্তিটিতে বিভিন্ন ধরনের অপরাধীদের আভাস। দিনে ও সন্ধ্যার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়ায় অপরাধীরা। অনেক ছিনতাইকারী মহাসড়কে ছিনতাই করে এই বস্তিতে আশ্রয় নেন। পাশাপাশি বস্তিটিতে মাদকদ্রব্য বিক্রি, সংগ্রহ বা যত্রতত্র সেবনের অভিযোগ রয়েছে। নানা অভিযোগের প্রেক্ষিতে শনিবার সন্ধ্যার পর বস্তিটিতে অভিযানে চালায় যৌথ বাহিনী। এসময় বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি করে অপরাধী সন্দেহে ৬০ জনকে আটক ও নগদ ৩৯ হাজার ৪০০ টাকাসহ দেশিয় অস্ত্র ও মদ জব্দ করেছে যৌথ বাহিনী। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-পুলিশ কমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসান দীপু বলেন, ছিনতাই, ডাকাতি, মাদকদ্রব্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী বস্তিটিতে অভিযানে চালিয়ে ৬০ জনকে আটক করেছে। রোববার টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের শেষে আটকদের আদালতে পাঠানো হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।