ট্রাফিক পুলিশকে মারধরকারী প্রধান আসামী গ্রেপ্তার – দৈনিক গণঅধিকার

ট্রাফিক পুলিশকে মারধরকারী প্রধান আসামী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৩ | ৭:১৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে কর্তব্যরত ট্রাফিক পুলিশের উপর হামলার চাঞ্চল্যকর ঘটনার মামলার প্রধান আসামী আলামিন (২২) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (৯মার্চ) বিকেলে র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী আলামিন বর্ণিত ঘটনার সাথে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। ভিডিও ফুটেজের মাধ্যমে আসামী আলামিনকে সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামী আলামিন একজন পেশাদার ভ্যানচালক। গত ৫ মার্চ রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন মাদানীনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে যান চলাচল বন্ধ করতে দায়িত্ব পালন করছিলেন হাইওয়ে পুলিশের ট্রাফিক কনস্টেবল মোঃ সুলতান আহম্মেদ। এ সময় উল্টোপথে সাইনবোর্ড থেকে চিটাগাং রোডগামী একটি অটোরিক্সা আসতে দেখে থামতে বলেন। কিন্তু অটোরিক্সা চালক দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নারী যাত্রী নিলুফাসহ রিক্সাটি উল্টে পড়ে যায় এবং ঐ নারী যাত্রীর ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে যায়। পরে ওই নারী তার মোবাইলের জরিমানা স্বরূপ কর্তব্যরত কনস্টেবল মোঃ সুলতানের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তার কলার ধরে টানা-হেঁচড়া করে। পরে গ্রেফতারকৃত আসামী আলামিন আশ-পাশের ৫-৬ জন অজ্ঞাতনামা লোকসহ ঐ নারীর সাথে একত্রিত হয়ে পুলিশ কনস্টেবল মোঃ সুলতান আহম্মেদের উপর অর্তকিত হামলা করে। হামলায় পুলিশ সদস্য গুরুত্বর আহত হন। শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের এএসআই দিলীপ কুমার বাদী হয়ে গ্রেপ্তারকৃত ঐ নারীসহ অজ্ঞাতনামা ৫-৬ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।