ডলারের ক্রয় ও বিক্রয় মূল্যের ব্যবধান কমেছে – দৈনিক গণঅধিকার

ডলারের ক্রয় ও বিক্রয় মূল্যের ব্যবধান কমেছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৫ | ৫:০১
বাজারে ডলারের প্রবাহ বাড়ায় ও কেন্দ্রীয় ব্যাংকের তদারকি জোরদার করার কারণে এর ক্রয় ও বিক্রয় মূল্যের ব্যবধান কমে এসেছে। আগে এ খাতে ব্যবধান ছিল ২ টাকার বেশি। এখন তা এক টাকার নিচে নেমেছে। ব্যাংকগুলো গড়ে প্রতি ডলার বিক্রি করছে ১২২ টাকা করে। কিনছে ১২১ টাকা করে। কোনো কোনো ক্ষেত্রে ১২১ টাকার মধ্যে কিনে ১২২ টাকার চেয়ে কম দামে বিক্রি করছে। আগে ব্যাংকগুলো প্রতি ডলার কিনতে ১১৯ থেকে ১২০ টাকা করে। ওইসব ডলার বিক্রি করত ১২১ টাকা ৫০ পয়সা থেকে ১২২ টাকা করে। এতে বিশেষ করে রপ্তানিকারক, প্রবাসী ও আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হতো। কারণ রফতানিকারকরা ও প্রবাসীরা ডলার এনে দাম কম পেত। আবার আমদানি করতে উদ্যোক্তারা বেশি দামে ডলার কিনত। ফলে আমদানির পণ্যের মূল্য বেশি পড়ত। বিশেষ করে রপ্তানিকারকদের বেশি ক্ষতি হতো, কারণ তারা কম দামে রপ্তানি আয়ের ডলার বিক্রি করে বেশি দামে কাঁচামাল আমদানির জন্য ডলার কিনতে হতো। এতে প্রতি ডলারে তাদের ২ টাকার মতো বেশি দিতে হতো। সম্প্রতি বাজারে ডলারের প্রবাহ বেড়েছে। রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ বাড়ায় ও আমদানির আড়ালে টাকা পাচার করায় বাজারে এর জোগান বেড়েছে। এতে দাম কমেছে। তবে ব্যাংকগুলোতে নগদ ডলার এখনও বেশি দামে বেশি বিক্রি হচ্ছে। ৩৪টি ব্যাংক নগদ ডলার বিক্রি করছে ১২৩ টাকা করে। কৃষি ব্যাংক বিক্রি করছে ১২৪ টাকা করে। অন্য ব্যাংকগুলো ১২২ টাকা থেকে এর বেশি দামে ডলার বিক্রি করছে। খোলা বাজারে নগদ ডলার বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১২৪ থেকে ১২৫ টাকা করে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।