ডাম্বুলার দ্বিতীয় হার; দল জেতাতে পারলেন না মোস্তাফিজ – দৈনিক গণঅধিকার

ডাম্বুলার দ্বিতীয় হার; দল জেতাতে পারলেন না মোস্তাফিজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৪ | ১১:২০
ডেথ ওভারের জন্য বিশ্বের অন্যতম সেরা বোলার মোস্তাফিজুর রহমান। বুধবার (৩ জুলাই) লঙ্কান প্রিমিয়ার লিগে তার সুযোগ এসেছিল দলকে ম্যাচ জেতানোর। কিন্তু পারলেন না তিনি। শেষ দুই ওভারে জিততে ১৫ রানের প্রয়োজন ছিল জাফনা কিংসের। আগের তিন ওভারে ১ উইকেট নিয়ে দারুণ বোলিং করা মোস্তাফিজকে ১৯তম ওভারে বল হাতে দেন ডাম্বুলা সিক্সার্সের অধিনায়ক মোহাম্মদ নবী। কিন্তু ওই ওভারে ২ চারে মোস্তাফিজ খরচ করেন ১১ রান। আর তাতেই শেষ ওভারে ৪ রানের সহজ সমীকরণ মিলিয়ে ৪ উইকেটে নিজেদের প্রথম জয় নিশ্চিত করে ফেলে জাফনা। অন্যদিকে মোস্তাফিজ-তাওহীদ হৃদয়দের নিয়ে গড়া ডাম্বুল টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান করছে। পাল্লেকেলেতে লঙ্কান প্রিমিয়ার লিগে জাফনা কিংস ও ডাম্বুলা সিক্সার্স নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল। টস জিতে ডাম্বুলাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানানো হয়। কুশল পেরেরার অনবদ্য সেঞ্চুরিতে ডাম্বুলা ২ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে। জবাবে খেলতে নেমে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভারেই তুলে নেন জাফনার ওপেনার কুশল মেন্ডিসের উইকেট। পাওয়ার প্লেতে আরও দুই উইকেটে তুলে নিয়ে দলটির মেরুদণ্ডই ভেঙে দেন ডাম্বুলার বোলাররা। ৩৬ রানে তিন উইকেট হারানোর পর আভিষ্কা ফার্নান্দো ও চারিথ আসালাঙ্কা মিলে চতুর্থ উইকেটে ৬৬ বলে ১৩৬ রানের জুটি গড়ে জাফনাকে জয়ের পথে ফেরান। ভয়ঙ্কর হয়ে উঠা এই জুটি ভাঙেন মোস্তাফিজই। ৩৬ বলে ৫০ রান করে কভারে ক্যাচ দিয়ে বিদায় নেন আসালাঙ্কা। তবে স্কোরবোর্ডে আরও ৭ রান যোগ হতেই আভিষ্কা সাজঘরে ফেরেন। ৩৪ বলে ৮০ রানের ইনিংস খেলেন জাফনার অধিনায়ক। শেষ ২ ওভারে জিততে ১৫ রান লাগতো জাফনার। সহজ সেই সমীকরণ শেষ বলে এসে মিলিয়ে ফেলে তারা। আর তাতেই ৪ উইকেটে জিতে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নেয় জাফনা। ডাম্বুলার বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ৩০ রান খরচায় দুটি উইকেট নিয়েছেন। এছাড়া নুয়ান থুশারা দুটি এবং মোহাম্মদ নবী একটি উইকেট নেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমেই ডাম্বুলা দানুশকা গুনাথিলাকাকে হারায়। তবে দ্বিতীয় উইকেটে অধিনায়ক কুশল পেরেরা ও নুওয়ানিদু ফার্নান্দো মিলে ৬৪ বলে ১০৮ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন। নুওয়ানিদু ফার্নান্দো ৩৫ বলে ৪০ রান করে আউট হলেও পেরেরা তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। তৃতীয় উইকেটে মার্ক চ্যাপম্যানকে সঙ্গে নিয়ে ৩৮ বলে ৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন পেরেরা। এই জুটির ওপর দাঁড়িয়ে ডাম্বুলা ২ উইকেট হারিয়ে ১৯১ রানের সংগ্রহ দাঁড় করায়। আগের ম্যাচে ১ রান করা তাওহীদ হৃদয়কে এই ম্যাচে ব্যাটিংয়ে নামতেই হয়নি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।