তামিমের ফোন পেয়েই বিপিএল খেলতে রোমাঞ্চিত আফ্রিদি – দৈনিক গণঅধিকার

তামিমের ফোন পেয়েই বিপিএল খেলতে রোমাঞ্চিত আফ্রিদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ | ১০:৩১
বিপিএলে আগের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে আসার কথা ছিল শাহীন শাহ আফ্রিদির। কিন্তু ইনজুরির কারণে আসতে পারেননি তিনি। এবার ফরচুন বরিশালের হয়ে খেলতে এসেছেন পাকিস্তানের তারকা পেসার। শনিবার প্রথম দিনের মতো ফরচুন বরিশালের জার্সিতে অনুশীলনও করেছেন। প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে পাকিস্তানের এই ক্রিকেটার বলেছেন, ‘বিপিএলে খেলার জন্য আমি রোমাঞ্চিত। তামিম ভাই যখন এই দলে খেলার জন্য কল দিলেন, তখন থেকেই আমি এক্সাইটেড। আপাতত সামনে তাকিয়ে। জানি বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে এবং তারা নিজেদের সুপারস্টারদের ভালোবাসে। আশা করি আমি এখানে ভালো খেলতে পারবো।’ বিপিএলে গত কয়েক বছর ধরেই সেভাবে তারকা ক্রিকেটার আসছে না। এবারও তেমন উল্লেখযোগ্য ক্রিকেটার নেই। যারা আছেন, তাদের মধ্যে সবচেয়ে বড় তারকা আফ্রিদিই। টুর্নামেন্টের সবচেয়ে বড় তারকা হওয়ার অনুভূতি জানতে চাইলে পাকিস্তানের এই ক্রিকেটার বলেছেন, ‘সত্যি বলতে আমি কোনও তারকা নই। বাংলাদেশের আরও অনেকে খেলছে। তামিম খেলছে। জাতীয় দলের সবাই খেলছে। আমার জন্য এবং আপনাদের জন্যও নিজেদের ক্রিকেটাররাই তারকা হওয়া উচিত। আমি শুধু একজন ক্রিকেটার হিসেবে আছি এবং দলের জন্য পারফর্ম করতে চেষ্টা করবো। দলকে ম্যাচ জেতানোর চেষ্টা করবো।’ বিপিএলে আসার পেছনে তামিমের ভূমিকার কথা বার বার উল্লেখ করেছেন আফ্রিদি। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘এখানে আসার পেছনে তামিম ইকবালের ফোন কল ভূমিকা রেখেছে। তামিম ভাই আমাকে যখনই কল করেন, আমি তৈরি থাকি। গত বছর আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত ছিলাম। গত ২-৩ বছরই আমি খেলতে পারিনি। এবার সময় পেয়েছি। আশা করি, এখানে ভালো ক্রিকেট খেলতে পারবো।’ বিপিএলের মূল্যায়ন করতে গিয়ে আফ্রিদি বলেছেন, ‘আমি অনেক বছর ধরে বিপিএল দেখছি। খুব ভালো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এখানে খেলে আমাদের অনেক শেখার আছে। যখন পাকিস্তানের হয়ে ভবিষ্যতে খেলতে আসবো, আশা করি এখানে ভালো ক্রিকেট খেলতে পারবো। আমি জানি, অনেক পাকিস্তানি এখানে খেলে। আমি প্রথমবার খেলবো। দেখা যাক, ক্রিকেট কেমন হয়। এরপর আমি তুলনা করতে পারবো।’ দলের পরিবেশ নিয়ে বলতে গিয়ে আফ্রিদি বলেছেন, ‘আমরা আন্তর্জাতিক ক্রিকেটে একে অপরের বিপক্ষে অনেক খেলেছি। আমি জানি, স্থানীয় ক্রিকেটাররা সবসময় ভালো। উইকেট সম্পর্কে তাদের ভালো ধারণা থাকে। আশা করি, আমি অনেক শিখতে পারবো। পাকিস্তানের হয়ে ভবিষ্যতে যখন বাংলাদেশে আসবো, আশা করি তখন উইকেট জানা থাকবে এবং আমি ভালো খেলতে পারব।’ কুড়ি ওভারের ক্রিকেটে বিশ্বের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি সফল শাহীন শাহ আফ্রিদি। প্রথম ওভারে সবচেয়ে বেশি উইকেট তারই। যৌথভাবে ভুবেনশ্বর কুমারের সাথে ৪৬ উইকেট নিয়ে শীর্ষে আছেন তারা। নিজের এই রেকর্ড নিয়ে আফ্রিদি বলেছেন, ‘আমি রেকর্ড গড়া বা ভাঙার চেষ্টা করছি না। টি-টোয়েন্টিতে আমি শুরুতে শুধু ভালো জায়গায় বোলিংয়ের চেষ্টা করি। টি-টোয়েন্টিতে উইকেট সবসময় ব্যাটিংয়ের জন্য খুব ভালো থাকে। তাই আমি বৈচিত্র্য কাজে লাগানোর চেষ্টা করি। (শহীদ আফ্রিদির সঙ্গে বিপিএলে রাইভালরি) খুব ভালো ব্যাপার এটি। আমার জন্য ভালো বিষয় হলো, তিনি খেলছেন না। তাই মাঠে আমাদের মোকাবিলা করতে হবে না। তিনি মেন্টর হিসেবে আসছেন। আমি আশা করি বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।’ সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে বাংলাদেশি পেসারদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আফ্রিদি। বিশেষ করে তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে প্রশংসায় ভাসিয়েছেন এই পেসার, ‘বাংলাদেশের ফাস্ট বোলিং বিভাগ খুব ভালো। আমি তাসকিনের কথা বলতে পারি। এখন বাংলাদেশের ফাস্ট বোলিংয়ের নেতৃত্ব দিচ্ছেন। তরুণ বোলার (নাহিদ) রানা, সে খুব ভালো বোলিং করেছে। তার গতি আছে, লম্বা বোলার। আমার মতে, ভবিষ্যতের জন্য বাংলাদেশের অনেক ফাস্ট বোলার উঠে আসছে। তাদের যথাযথ দিকনির্দেশনা দিয়ে লাল বলের ক্রিকেট খেলার জন্য তৈরি করতে হবে। কারণ লাল বলের ক্রিকেট খেলেই আপনি বেশি উন্নতি করতে পারবেন।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।