দিল্লিতে হিটস্ট্রোকে মৃত্যু ১; তাপমাত্রা সহ্যসীমা ছাড়িয়ে যাচ্ছে – দৈনিক গণঅধিকার

দিল্লিতে হিটস্ট্রোকে মৃত্যু ১; তাপমাত্রা সহ্যসীমা ছাড়িয়ে যাচ্ছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৪ | ২:৫৯
ক্রমাগত বেড়েই চলেছে ভারতের রাজধানী দিল্লির তাপমাত্রা। বুধবার (২৯ মে) শহরটির তাপমাত্রা রেকর্ড সর্বোচ্ছে পৌঁছেছে। ওইদিন দিল্লিতি তাপমাত্রার পারদ ৫২.৯ ডিগ্রিতে উঠেছে। অতি গরমে একজনের মৃত্যু হওয়ার খবর জানিয়েছে কর্তৃপক্ষ। চলতি বছরে দেশটিতে হওয়া প্রথম তাপজনিত মৃত্যুর ঘটনা এটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। কয়েক সপ্তাহ ধরেই ভারতের উত্তর-পশ্চিম এবং মধ্যাঞ্চলে তীব্র তাপপ্রবাহ বইছে। বুধবার দিল্লির মুঙ্গেশপুর পাড়ায় সর্বোচ্চ ৫২.৯ ডিগ্রি সেলসিয়াস (১২৭.২২ ডিগ্রি ফারেনহাইট) রেকর্ড করা হয়েছে। তবে শহরটির অন্যান্য অংশে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫.২ থেকে ৪৯.১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীতে চলতি বছরের প্রথম তাপজনিত মৃত্যু রেকর্ড করা হয়েছে। মৃত ওই ব্যক্তি ৪০ বছর বয়সী এক শ্রমিক ছিলেন। তিনি হিটস্ট্রোকে মারা গেছেন। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বুধবার সরকারকে শ্রমিকদের সুরক্ষায় নির্মাণস্থলগুলোতে পানি এবং ছায়ার ব্যবস্থা করার কথা জানিয়েছেন। একইসঙ্গে তাদের দুপুর থেকে বিকাল ৩টা পর্যন্ত বেতনসহ ছুটি দেওয়া হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ মে) সকালে দিল্লিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যেটি ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হয়েছিল। এছাড়া, উত্তর-পশ্চিমে তাপদাহ থেকে তীব্র তাপদাহ পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছে বিভাগটি। আর এবং মধ্য ভারতে আজ থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে বলেও জানানো হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।