দীর্ঘায়ু পেতে খাদ্যাভ্যাসে ৭ সুপার ফুড – দৈনিক গণঅধিকার

দীর্ঘায়ু পেতে খাদ্যাভ্যাসে ৭ সুপার ফুড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৪ | ১০:৪৬
সুস্থ থাকাকে সবচেয়ে বড় আশীর্বাদ বললে ভুল হবে না। সুস্থ থাকা ও দীর্ঘায়ু যেমন জেনেটিক্সের উপর নির্ভর করে, তেমনি খাবার ও সুস্থ জীবনধারার উপরেও এটি অনেকাংশে নির্ভরশীল। আপনি যা খাচ্ছেন তা আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে পারে, ভেঙেও দিতে পারে। দৈনন্দিন খাদ্যতালিকায় কিছু সুপার ফুড অন্তর্ভুক্ত করলে বার্ধক্য ধীরে গ্রাস করবে আপনাকে। জেনে নিন কোন কোন খাবার নিয়মিত খাবেন। ১। সবুজ শাক: পালং শাককে বলা হয় সুপার ফুড। পাশাপাশি অন্যান্য সবুজ শাক ও সবজিতে রয়েছে ভিটামিন এ, সি, কে, আয়রন, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট, এসব উপকারী উপাদান হার্ট, চোখ এবং হাড় ভালো রাখে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আমাদের সুস্থ রাখতেও সবুজ শাকসবজির গুরুত্ব অপরিসীম। ২। চর্বিযুক্ত মাছ: চর্বিযুক্ত মাছ যেমন স্যামন ও সার্ডিন রাখুন খাদ্য তালিকায়। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় এসব মাছ থেকে। হার্ট ভালো রাখার পাশাপাশি মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এই অ্যাসিড। চর্বিযুক্ত মাছ নিয়মিত খেলে হৃদরোগের কম ঝুঁকি কমে। ৩। বাদাম এবং বীজ: বাদাম এবং বীজ খান নিয়মিত। আখরোট, চিয়া বীজ এবং ফ্ল্যাক্সসিডে স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং খনিজ মেলে। প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে হার্ট ও মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে এগুলো। সালাদ এবং দইয়ের সাথে টপিংস হিসেবে বাদাম ও বীজ খেতে পারেন। ৪। আস্ত শস্য: ওটস, লাল চাল এবং বার্লির মতো গোটা শস্য ফাইবার, ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এগুলো হজমে সহায়ক যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। পাশাপাশি হৃদরোগ, ডায়াবেটিস এবং নির্দিষ্ট ক্যানসারের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়। পরিশোধিত শস্যের চেয়ে পুরো শস্য বেছে নিলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন। ৫। হলুদ: হলুদে কারকিউমিন থাকে। এটি এমন একটি যৌগ যা শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য পরিচিত। কারকিউমিন প্রদাহ কমাতে, মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে এবং বয়স-সম্পর্কিত দীর্ঘস্থায়ী রোগ থেকে রক্ষা করে আমাদের। ৬। গ্রিন টি: গ্রিন টি ক্যাটেচিন নামক অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা হৃদরোগ, ক্যানসার এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়। গ্রিন টি নিয়মিত খেলে মস্তিষ্ক ভালো থাকে এবং বিপাক ভালো হয়। ৭। দই: দই একটি প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার যা অন্ত্রের স্বাস্থ্য এবং ইমিউন ফাংশন ভালো রাখে। প্রোবায়োটিক হলো উপকারী ব্যাকটেরিয়া যা হজমে সহায়তা করে, প্রদাহ কমায় এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।