দেশের প্রথম জুয়েলারি পার্ক হচ্ছে বসুন্ধরা সিটিতে – দৈনিক গণঅধিকার

দেশের প্রথম জুয়েলারি পার্ক হচ্ছে বসুন্ধরা সিটিতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৩ | ৫:০৯
দেশে প্রথমবারের মতো বিশ্বমানের বিশেষায়িত জুয়েলারি পার্ক হচ্ছে রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে। স্বর্ণ শিল্পের বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ উদ্যোগ নিয়েছে। বসুন্ধরা সিটির লেভেল-৭-এ বিশেষ একটি জোনে হবে এ পার্ক। মিলবে আকর্ষণীয় ও অত্যাধুনিক ডিজাইনের গহনার সমাহার। এই পার্কে অগ্রাধিকার পাবেন দেশীয় স্বর্ণ শিল্পের উদ্যোক্তারা। বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিডেট (বিজিআরএল) ডিস্ট্রিবিউশন হাব হিসেবে এখানে কার্যক্রম চালাবে। বিজিআরএল থেকে উৎপাদিত স্বর্ণ ও স্বর্ণালংকার বাজুস জুয়েলারি পার্ক ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে বিপণন করা হবে। সংশ্লিষ্টরা জানান, দেশের স্বর্ণ শিল্পের অভূতপূর্ব সাফল্যের অংশীদার বাজুস। সংগঠনটি দেশের স্বর্ণ খাতের সুষ্ঠু বিকাশ, উন্নয়ন ও বিপণনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বাজুস জানায়, স্বর্ণ ব্যবসায়ীদের জন্য এই পার্কে বিশেষ সুবিধায় ৩০০ বর্গফুটের দোকান কেনার সুযোগ দিচ্ছে তারা। আগে এলে আগে পাবেন ভিত্তিতে এমন ২০০টি দোকান বিক্রি করা হবে। এজন্য আগ্রহী ব্যবসায়ীদের বাজুস অফিস, লেভেল-১৯ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স অথবা ০১৭১৩৩৬৬৬৬৪, ০১৯৬৬৬৬৬৫৫৫, ০১৭১২৩৯২৪০৪ মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।