দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম – দৈনিক গণঅধিকার

দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৩ | ১০:১৫
দাম কমা‌র এক সপ্তাহ না যেতেই আবার স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বা‌ড়ি‌য়ে নতুন দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৯৮ হাজার ৪৪৪ টাকা, এতদিন যা ছিল ৯৭ হাজার ১৬১ টাকা। শ‌নিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুয়েলার্স সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণ ও রুপার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। তবে স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট রুপা ১ হাজার ৭১৫ টাকা দরেই বিক্রি হবে। সমিতির ঘোষণা অনুযায়ী, রোববার থেকে ২১ ক্যারেট স্বর্ণ ৯৩ হাজার ৯৫৪ টাকা, ১৮ ক্যারেট ৮০ হাজার ৫৪০ টাকা ও সনাতনি স্বর্ণ ৬৭ হাজার ১২৬ টাকা দামে বিক্রি হবে। আজ শনিবার পর্যন্ত হলমার্ক করা প্রতি ভরি স্বর্ণ ২২ ক্যারেট ৯৭ হাজার ১৬১ টাকা, ২১ ক্যারেট ৯২ হাজার ৭২৯ টাকা, ১৮ ক্যারেট ৭৯ হাজার ৪৯০ টাকা ও সনাতনি স্বর্ণ ৬৬ হাজার ২৫২ টাকায় বিক্রি হয়। নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটে ১ হাজার ২৮৩ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ২২৫ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৫০ টাকা ও সনাতনি স্বর্ণে ৮৭৪ টাকা বাড়ছে। এর আগে গত ১০ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। তখন ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ৯৭ হাজার ১৬১ টাকা। তারও আগে গত ২ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ে। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৫১৬ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ৯৯ হাজার ১৪৪ টাকা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।