দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী – দৈনিক গণঅধিকার

দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৫ | ৩:০২
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শান্তিতে নোবেল জয়ী ড. ইউনূস সরকারের ব্যর্থতার কারণে দেশে শান্তি-শৃঙ্খলা নেই। আজ যখন তখন যেখানে সেখানে নির্মমভাবে বীর মুক্তিযোদ্ধা থেকে গৃহিণীও হত্যার শিকার হচ্ছেন। কেউ আজ নিরাপদ নেই। ৯ ডিসেম্বর সকালে জাতীয় শ্রমিকধারার প্রশিক্ষণ কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। জাতীয় শ্রমিকধারার যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির জীবনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে তিনি আরো বলেন, নির্বাচন করার নামে মানুষকে বোকা বানানোর ষড়যন্ত্র চলছে। কোনো কোনো রাজনৈতিক দলের নেতারা পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কেউ কেউ শ্রমিক-কৃষক-ছাত্র-যুব-জনতার অধিকার কেড়ে নিতে উঠে পড়ে লেগেছে। এসময় প্রেসিডিয়াম মেম্বার গাজী মনসুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, মিজান ঢালী প্রমুখ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ এসময় জামায়াতের নেতাদের পুলিশ-প্রশাসন ডোমেইন করার বক্তব্যকে ঘৃণা ভরে নিন্দা জানিয়ে বলেন, ছাত্র শিবির-জামায়াতের মত যুদ্ধাপরাধী ও যুদ্ধাপরাধীদের সমর্থক গোষ্ঠি ৩০ লক্ষ হত্যাকাণ্ড আর ২ লক্ষ ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দিয়ে আগামীতে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। অথচ এরা বাংলাদেশ বা বাংলাদেশের স্বাধীনতাই চায়নি। আজ যদি ৮৬৫ হত্যাকাণ্ডের অভিযোগে প্রায় ২৫ টি নিবন্ধিত রাজনৈতিক প্লাটফর্মের রাজনীতি নিষিদ্ধ করা হয়, তাহলে লক্ষ লক্ষ মানুষকে হত্যার অভিযোগে কেন জামায়াত-শিবিরসহ স্বাধীনতা বিরোধী দলগুলোকে নিষিদ্ধ করা হবে না!

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।