দ্বিতীয় বারের মতো টাইগারদের কোচের দায়িত্ব নিলেন হাথুরুসিংহে – দৈনিক গণঅধিকার

দ্বিতীয় বারের মতো টাইগারদের কোচের দায়িত্ব নিলেন হাথুরুসিংহে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুলাই, ২০২৪ | ৮:৫৩
পুরনোতেই বারবার আস্থা রাখছে বিসিবি। দ্বিতীয়বারের মত চন্ডিকা হাথুরুসিংহেকে জাতীয় দলের দায়িত্ব দিয়েছে বোর্ড। তেমনি যুব দলের জন্য আবারও নাভিদ নেওয়াজকে ফিরিয়ে এনেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। রিশাদের মতো ভালো মানের ক্রিকেটার গড়ে তুলতে চান নাভিদ। ২ বছরের জন্য যুব দলের দায়িত্ব নিয়ে নিজের লক্ষ্যের কথা বলেছেন এ লঙ্কান কোচ। তবে এবার যুব দলের পাশাপাশি অনূর্ধ্ব-১৭ ও ১৫ দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করবেন তিনি। ২০২০ যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের হেডকোচ ছিলেন এ লঙ্কান। পরের আসরে দলের ভরাডুবিতে চাকরি হারান নাভিদ নেওয়াজ। এরপর শ্রীলঙ্কার জাতীয় দলের সহকারী কোচ হয়ে চলতি বছর বাংলাদেশ সফরেও এসেছিলেন তিনি। আবারও যুবা টাইগারদের দায়িত্ব পেয়ে খুশি নাভিদ নেওয়াজ। তিনি বলেন, আমি আবারও দায়িত্ব নিতে পেরে খুশি। বাংলাদেশে প্রচুর প্রতিভাবান ক্রিকেটার আছে। আমার প্রথম কাজ হবে ক্রিকেটারদের দেখা। তারপর একটা ভালো দল গঠন করা। বিশ্ব ক্রিকেটে কি ধরনের প্রতিভা আছে আমি জানি। তাদের বিপক্ষে যেনো ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে সেটাই লক্ষ্য থাকবে। এবার নাভিদ নেওয়াজের কাজের পরিধি আরও বড়। অনূর্ধ্ব-১৯ দলের হেডকোচের পাশাপাশি অন্যান্য বয়সভিত্তিক দলগুলোর ব্যাটিং পরামর্শকের দায়িত্বও পালন করতে হবে তাকে। যুব বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের চাইতে রিশাদের মতো ভালোমানের ক্রিকেটার গড়ে তুলতে চান নাভিদ নেওয়াজ। ঢাকা ও বিকেএসপিতে চলবে যুব দলের স্কিল ট্রেনিং। চলতি বছর শেষদিকে আরব আমিরাতের সাথে হোম সিরিজ খেলবে অনূর্ধ্ব-১৯ দল। যুবা টাইগারদের জন্য ২০২৫ সালে একাধিক অ্যাওয়ে সিরিজের পরিকল্পনা করেছে বিসিবি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।