নিষিদ্ধ হওয়ার খবরে যা বললেন চমক – দৈনিক গণঅধিকার

নিষিদ্ধ হওয়ার খবরে যা বললেন চমক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৩ | ৯:৩৪
নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে বাজে আচরণের অভিযোগে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড তাকে নিষিদ্ধ করেছে। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানায় গিল্ড। তবে নিষেধাজ্ঞার এই খবরে চিন্তিত নন চমক। তার ভাষ্য, ডিরেক্টরস গিল্ডের সিদ্ধান্ত আমার কাজে প্রভাব ফেলবে না। অন্য সব সংগঠন আমার সঙ্গেই আছে। একটি সংগঠন ব্যক্তিগতভাবে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। চমকের অভিযোগ, ডিরেক্টরস গিল্ডের কয়েকজন যারা কখনো কাজই করে না তারা বসে বসে ব্যক্তিগত একটা সিদ্ধান্ত নিয়েছে। ব্যক্তিগত আক্রোশ থেকে এ ধরনের সিদ্ধান্ত। অন্য সংগঠন আমার ঝামেলা খুঁজে পাচ্ছে না সেখানে ডিরেক্টরস গিল্ডের সমস্যা কী? এ ধরনের সিদ্ধান্তে আমার কিছু যায় আসে না। অভিনয় শিল্পী সংঘ এবং অন্য সংঘের প্রতি আমার আস্থা আছে। তারা আমার সাথে আছেন। আমার সাথে যেটা হচ্ছে এগুলো ব্যক্তিগত ক্ষোভ থেকে। বেশ কিছুদিন ধরে চমক ইস্যুতে উত্তাল নাটকপাড়া। ১৩ আগস্ট চমক ইস্যু ও অন্যান্য সংকট সমাধানে একসঙ্গে বসে দেশের নাটকপাড়ার তিন অভিভাবক সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ। সেখানে চমকের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তে দ্বিমত প্রকাশ করে ডিরেক্টরস গিল্ড। তখন ডিরেক্টরস গিল্ড জানায়, দ্রুত সংবাদ সম্মেলন করে এ বিষয়ে তাদের মতামত তুলে ধরবে। সংবাদ সম্মেলনে গিল্ড জানায়, রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আগামী তিন মাস নিষিদ্ধ করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিন মাসের জন্য এই অভিনেত্রীকে সব ধরনের কাজ না করার নির্দেশ দেয় টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। সংবাদ বিজ্ঞপ্তিতে চমকের বিরুদ্ধে ছয়টি অভিযোগের কথা বলা হয়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে প্রোডাকশন বয়ের মুখে গরম চা ছুড়ে মারা, মেকআপম্যানকে মারধর করা, সহকারী পরিচালককে হুমকি দেওয়া। এ ছাড়া চমকের বিরুদ্ধে শুটিংয়ের লাইটম্যানদের সঙ্গে খারাপ আচরণ করা, ক্যামেরাম্যানদের সঙ্গে খারাপ আচরণ করা ও শুটিংয়ের গাড়ির ড্রাইভারের গায়ে হাত তোলার অভিযোগ আনা হয়েছে। প্রসঙ্গত, ৪ আগস্ট আদিফ হাসানের পরিচালনায় নির্মাণাধীন নাটক ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’-এর সেটে তর্কাতর্কি, পুলিশ আসা এবং শুটিং বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। অভিযোগ থেকে জানা যায়, এদিন সেটে উত্তেজিত অবস্থায় নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে বাজে আচরণ করেন অভিনেত্রী চমক। এরপর নিজের নিরাপত্তার কথা বলে পুলিশও ডেকে আনেন। এ ঘটনায় নাটকটির কাজ বন্ধ হয়ে যায়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।